পরমাণু সমঝোতায় ফিরতে আমেরিকাকেই প্রথম উদ্যোগ নিতে হবে: ইরানি দূত
https://parstoday.ir/bn/news/iran-i87200-পরমাণু_সমঝোতায়_ফিরতে_আমেরিকাকেই_প্রথম_উদ্যোগ_নিতে_হবে_ইরানি_দূত
জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যেহেতু আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছে সে কারণে এটি খুবই পরিষ্কার যে, এই সমঝোতায় ফিরতে হলে তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২১ ১০:২৬ Asia/Dhaka
  • তাখতে রাভাঞ্চি 
    তাখতে রাভাঞ্চি 

জাতিসংঘে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, পরমাণু সমঝোতা থেকে যেহেতু আমেরিকা নিজেকে প্রত্যাহার করে নিয়েছে সে কারণে এটি খুবই পরিষ্কার যে, এই সমঝোতায় ফিরতে হলে তাকেই প্রথম পদক্ষেপ নিতে হবে। 

ফ্রান্স-২৪ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তাখতে রাভাঞ্চি এ কথা বলেন। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে আমেরিকার  পরমাণু সমঝোতায় ফেরার সম্ভাবনা নিয়ে সাক্ষাৎকার অনুষ্ঠানে আলোচনা করা হয়।

 ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, তেহরান সব পক্ষকে একটি সাধারণ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য উৎসাহিত করছে।

সাক্ষাৎকার অনুষ্ঠানে ইরানের এ কূটনীতিক আরো বলেন, তার দেশ আমেরিকার সঙ্গে একটি বন্দিবিনিময় চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু এ ব্যাপারে ইরানের পক্ষ থেকে দেয়া প্রস্তাব আমেরিকা এখনো গ্রহণ করে নি।#

পার্সটুডে/এসআইবি/১১