চাবাহার বন্দর উন্নয়নে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় জাপান: প্রতিবেদন
https://parstoday.ir/bn/news/iran-i8743-চাবাহার_বন্দর_উন্নয়নে_ভারতের_সঙ্গে_যুক্ত_হতে_চায়_জাপান_প্রতিবেদন
ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর চাবাহারের উন্নয়নে অংশ নিতে চায় জাপান। নিক্কি এশিয়ান রিডিউতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাবাহারকে আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে ভারতের সঙ্গে যুক্ত হতে আশাবাদ ব্যক্ত করেছে জাপান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৮, ২০১৬ ০৮:৫৭ Asia/Dhaka
  • চাবাহার বন্দর উন্নয়নে ভারতের সঙ্গে যুক্ত হতে চায় জাপান: প্রতিবেদন

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বন্দর চাবাহারের উন্নয়নে অংশ নিতে চায় জাপান। নিক্কি এশিয়ান রিডিউতে প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চাবাহারকে আঞ্চলিক যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তোলার কাজে ভারতের সঙ্গে যুক্ত হতে আশাবাদ ব্যক্ত করেছে জাপান।

চাবাহার প্রকল্পের নির্মাণ কাজে যুক্ত হতে চায় টোকিও। চাবাহারে একটি বন্দর এবং শিল্প কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। খবরে আরো বলা হয়েছে, তেহরানের সঙ্গে জোরদার সম্পর্ক চায় টোকিও। চলতি বছরের শেষ দিকে ইরান সফরে আসবেন জাপানেরে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। সে সময়ে এ সংক্রান্ত চুক্তি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চাবাহারে সার ও পেট্রেকেমিক্যান বা তেলরাসায়নিক কারখানা স্থাপনে ২০০০ কোটি ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগের পরিকল্পনা গত মাসে ঘোষণা করেছে ভারত।#

মূসা রেজা/৮