আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়: ইউরোপকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i88222-আইএইএ_রাজনৈতিক_খেলার_জায়গা_নয়_ইউরোপকে_ইরান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তিন ইউরোপীয় দেশকে বুঝতে হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়। তিনি আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জাতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২১ ১৩:১৫ Asia/Dhaka
  • রুহানি
    রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তিন ইউরোপীয় দেশকে বুঝতে হবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ রাজনৈতিক খেলার জায়গা নয়। তিনি আজ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি জাতীয় প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

রুহানি বলেন, আইএইএ এটা ভালোকরেই জানে যে ইরান আন্তরিকভাবে সহযোগিতা করেছে। তিনি বলেন, আইএইএ'র প্রতিবেদনগুলোতে বারবারই ইরানের সহযোগিতার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো বন্ধুত্বের দাবি করে, কিন্তু তারা এখন আইএইএ'র নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাসের চেষ্টা করছে। ইরানের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট না করতে তিন ইউরোপীয় দেশ ও আইএইএ'র প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট।

তিন ইউরোপীয় দেশের উদ্দেশে রুহানি বলেন, আইএইএ'র কাজ হচ্ছে কারিগরি বিষয় দেখাশোনা করা, সম্প্রতি আমরা আইএইএ'র সঙ্গে একটা সমঝোতায় পৌঁছেছি। এই সমঝোতা বাস্তবায়নের সুযোগ দেওয়া উচিৎ।

আমেরিকার অন্যায় তৎপরতার কথা তুলে ধরে তিনি বলেন, তিন বছর ধরে আমেরিকার সন্ত্রাসী তৎপরতা ও অপকর্ম মোকাবেলা করে এসেছি। করোনা মহামারির সময়ও আমেরিকা মানবিক দায়িত্ব পালন করেনি।

রুহানি বলেন, আমেরিকার কারণে ইরানের সরাসরি ২০ হাজার কোটি ডলার ক্ষতি হয়েছে এবং পরমাণু সমঝোতায় ফিরতে হলে তাদেরকে এই ক্ষতিপূরণ করতে হবে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।