কুয়েতি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i8857-কুয়েতি_চার্জ_দ্য_অ্যাফেয়ার্সকে_পররাষ্ট্র_মন্ত্রণালয়ে_তলব_করে_প্রতিবাদ_জানাল_ইরান
ইরানে নিযুক্ত কুয়েতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আজ(সোমবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কুয়েতে তেহরান বিরোধী বৈঠকের বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য রাষ্ট্রদূতের উপস্থিতিতে দেশটির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৯, ২০১৬ ১৪:৩৮ Asia/Dhaka
  • কুয়েতি চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে প্রতিবাদ জানাল ইরান

ইরানে নিযুক্ত কুয়েতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে আজ(সোমবার) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। কুয়েতে তেহরান বিরোধী বৈঠকের বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য রাষ্ট্রদূতের উপস্থিতিতে দেশটির চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়।

কুয়েত সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত ইরান বিরোধী বৈঠকে শত শত সৌদি ভাড়াটে সেনা যোগ দিয়েছে। ইরানের সঙ্গে মোকাবেলার উদ্দেশ্যে তারা এ বৈঠকে যোগ দেয়। চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ইরানি কর্মকর্তার বলেছেন, এ জাতীয় বৈঠকের আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক নিয়ম এবং সৎ প্রতিবেশিসূলভ নীতির লঙ্ঘন করা হয়েছে।

ইরানের প্রতিবাদ নিজ দেশের কর্মকর্তাদের কাছে তুলে ধরার জন্যও চার্জ দ্যা অ্যাফেয়ার্সের প্রতি আহ্বান জানিয়েছেন তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।#

মূসা রেজা/৯