রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা
https://parstoday.ir/bn/news/iran-i88988-রেডিও_তেহরানের_৩৯তম_প্রতিষ্ঠাবার্ষিকী_উপলক্ষে_প্রবন্ধ_প্রতিযোগিতা
১৯৮২ সালের ১৭ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান (রেডিও তেহরা‌ন) যাত্রা শুরু করে। এ বেতারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে।
(last modified 2026-04-22T07:21:27+00:00 )
মার্চ ২২, ২০২১ ০৮:৩৫ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

১৯৮২ সালের ১৭ এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠান (রেডিও তেহরা‌ন) যাত্রা শুরু করে। এ বেতারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' একটি প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতার বিষয়: গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের ভূমিকা

নিয়মাবলি:

১. প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত

২. ১৫ এপ্রিলের মধ্যে লেখা পাঠাতে হবে।  

৩. প্রবন্ধে লেখকের নাম, ঠিকানা, পেশা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং এক কপি ছবি পাঠাতে হবে।

৪. সকল প্রতিযোগীর লেখা থেকে বাছাই করে সেরা পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার ও সনদ। বিজয়ীসহ মনোনীত ১০ জনের প্রবন্ধ রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমে প্রকাশ করা হবে।

৫. প্রবন্ধ সর্বাধিক ৫০০ শব্দে সীমাবদ্ধ থাকবে। টাইপ করে ওয়ার্ড ফাইলে পাঠাতে হবে। পিডিএফ বা স্ক্যান করে পাঠানো যাবে না।

৬. এই প্রতিযোগিতার যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে।

প্রবন্ধ পাঠানোর ঠিকানা: [email protected]

পার্সটুডে/আশরাফুর রহমান/২২