এবার আইআরজিসি'র জন্য সাবমেরিন নির্মাণ শুরু হবে: রাসতেগারি
-
আমির রাসতেগারি
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ম্যারিন ইন্ডাস্ট্রিজ অরগানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাসতেগারি বলেছেন, চলতি ফার্সি বছরেই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র জন্য লাইট ও সেমি-হেভি সাবমেরিন তৈরি শুরু হবে।
গতকাল ২১ মার্চ থেকে ইরানে নয়া ফার্সি বছর ১৪০০ শুরু হয়েছে।
আমির রাসতেগারি আরও বলেছেন, সেনাবাহিনীর নৌ ইউনিট আগে থেকেই দেশে তৈরি বিভিন্ন ধরণের লাইট ও সেমি-হেভি সাবমেরিন ব্যবহার করছে। এছাড়া বিদেশে তৈরি সাবমেরিনও ব্যবহার করা হচ্ছে। এখন আমরা আইআরজিসি'র নৌ ইউনিটের জন্য সাবমেরিন নির্মাণ শুরু করবে। এর ফলে আগামী কয়েক বছরের মধ্যে আইআরজিসি বেশ কয়েকটি সাবমেরিন পাবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বিভাগই এখন সামরিক সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে বিদেশি সহযোগিতা নেয় না বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প স্বনির্ভরতা অর্জন করেছে এবং গত চার দশকের নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করতে সক্ষম হয়েছে।#
পার্সটুডে/এসএ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।