আলোচনা ছাড়াই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে: আমেরিকাকে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i89536-আলোচনা_ছাড়াই_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করতে_হবে_আমেরিকাকে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকা যেমন কোনো রকমের আলোচনা ছাড়াই ২০১৮ সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা  নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকমের আলোচনা হবে না। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২১ ০৬:৪৯ Asia/Dhaka
  • পরমাণু সমঝোতা নিয়ে যৌথ কমিশনের ভার্চুুয়াল বৈঠকে যোগ  দেন ইরানের অন্যতম আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি
    পরমাণু সমঝোতা নিয়ে যৌথ কমিশনের ভার্চুুয়াল বৈঠকে যোগ দেন ইরানের অন্যতম আলোচক সাইয়্যেদ আব্বাস আরাকচি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আমেরিকা যেমন কোনো রকমের আলোচনা ছাড়াই ২০১৮ সালে তেহরানের বিরুদ্ধে অবৈধ ও একতরফা  নিষেধাজ্ঞা আরোপ করেছে তেমনি এখন আলোচনা ছাড়াই তা প্রত্যাহার করতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ছাড়া আমেরিকার সঙ্গে তেহরানের কোনো রকমের আলোচনা হবে না। 

পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ইরানের স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে গতকাল (শুক্রবার) একথা বলেছে। ওই সূত্র বলেছে, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবই প্রত্যাহার করতে হবে। এর ব্যতিক্রম হলে ইরান আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো আলোচনা করবে না।

ওই সূত্র প্রেস টিভিকে আরো বলেছে, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি কর্মকর্তারা তা পরীক্ষা-নীরিক্ষা করে দেখার পরই শুধুমাত্র তেহরান পরমাণু সমঝোতার সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করবে বলে গত ৮ জানুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী যে দিক-নির্দেশনা দিয়েছেন তার আলোকেই সবকিছু হবে। 

সূত্র বলেছে, পরমাণু সমঝোতা বাস্তবায়ন বিষয়ক যৌথ কমিশন ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহারের যে ধারণা নিয়ে সামনে এগুচ্ছে তা গ্রহণযোগ্য হবে না বলে বরং সর্বোচ্চ নেতার দিকে-নির্দেশনা অনুসরণ করতে হবে, এটি পরিবর্তনীয়।#

পার্সটুডে/এসআইবি/৩