ইরানবিরোধী ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা; নিন্দা জানালো রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i90036-ইরানবিরোধী_ইউরোপীয়_ইউনিয়নের_নিষেধাজ্ঞা_নিন্দা_জানালো_রাশিয়া
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যখন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনাকে  ক্ষতিগ্রস্ত করবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৩, ২০২১ ১৩:১৮ Asia/Dhaka
  • ল্যাভরভ (বামে) ও জারিফ
    ল্যাভরভ (বামে) ও জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন নতুন নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যখন ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার আলোচনা চলছে তখন ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক প্রচেষ্টা এবং আলোচনাকে  ক্ষতিগ্রস্ত করবে।

তেহরান সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী  ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, “আমরা আশা করি পরমাণু সমঝোতা বাঁচানো সম্ভব হবে। আমরা যতদূর বুঝতে পারছি তেহরানে আমাদের বন্ধুরা তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তারা বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতায় ফিরে এলেই আমরাও তা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের পথে ফিরে আসব। 

কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নতুন নিষেধাজ্ঞা আরোপ করার কারণে বহু প্রশ্নের জন্ম দিয়েছে।”

ইউরোপীয় ইউনিয়ন গতকাল ইরানের আট নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে শুরু করে তাদের সম্পদ জব্দ করার মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরানের যেসব ব্যক্তির ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে তার মধ্যে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩