নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাইডেন এখন পর্যন্ত আন্তরিকতা দেখান নি: ইরানি সংসদ সদস্য
https://parstoday.ir/bn/news/iran-i90132-নিষেধাজ্ঞা_প্রত্যাহারে_বাইডেন_এখন_পর্যন্ত_আন্তরিকতা_দেখান_নি_ইরানি_সংসদ_সদস্য
ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন প্রভাবশালী সংসদ সদস্য বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এখন পর্যন্ত তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পক্ষে যুক্তি দেখাচ্ছে এবং তারা ইরানের ওপর থেকে ট্রাম্প আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো আন্তরিকতা দেখাতে পারে নি। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৫, ২০২১ ০৭:৫১ Asia/Dhaka
  • প্রেস টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন সংসদ সদস্য আমুয়ি
    প্রেস টিভিকে সাক্ষাৎকার দিচ্ছেন সংসদ সদস্য আমুয়ি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন প্রভাবশালী সংসদ সদস্য বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন এখন পর্যন্ত তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পক্ষে যুক্তি দেখাচ্ছে এবং তারা ইরানের ওপর থেকে ট্রাম্প আমলের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে এখনো কোনো আন্তরিকতা দেখাতে পারে নি। 

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি গতকাল (বুধবার) প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন।

তিনি বলেন, “বাইডেন প্রশাসন বলছে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বাতিলের প্রধান বিষয় হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার কিন্তু সেই নিষেধাজ্ঞা কেউ প্রত্যাহার করছে না। আমাদের দৃষ্টিতে এর অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আমেরিকা মোটেই আন্তরিক নয়। এই দৃষ্টিকোণ থেকে বাইডেন প্রশাসন এখনো ট্রাম্প আমলে বাস করছে।”

জো বাইডেন

সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতিকে অনুসরণ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালের মে মাসে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করায় ৩৬ অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশকিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়।#

পার্সটুডে/এসআইবি/১৫