রেডিও তেহরানের এপ্রিল মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় এপ্রিল মাসের ফল ঘোষণা করা হয়েছে।
সর্বাধিক চিঠি ও রিসিপশন রিপোর্ট, সোস্যাল মিডিয়ায় রেডিও তেহরানের পক্ষে তৎপরতা ও বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামতের ভিত্তিতে এ মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন ভারতের ছত্তিশগড়ের দুর্গ জেলার ‘পরিবার বন্ধু swl ক্লাব’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দ মোহন বাইন। বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।
শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুকে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!
আমাদের কাছে ইমেইল করার ঠিকানা:
পার্সটুডে/আশরাফুর রহমান/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।