সিরিয়া সংকটের সামরিক সমাধানের চিন্তা হবে মারাত্মক ভুল: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i9541-সিরিয়া_সংকটের_সামরিক_সমাধানের_চিন্তা_হবে_মারাত্মক_ভুল_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া সংকট সামরিক ভাবে নিষ্পত্তি করা যাবে চিন্তা করা হলে তা হবে মারাত্মক ভুল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৭, ২০১৬ ০৫:৩৭ Asia/Dhaka
  • মোহাম্মদ জাওয়াদ জারিফ
    মোহাম্মদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়া সংকট সামরিক ভাবে নিষ্পত্তি করা যাবে চিন্তা করা হলে তা হবে মারাত্মক ভুল।

ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ বা আইএসএসজি’র বৈঠকে যোগ দেয়ার জন্য ভিয়েনা পৌঁছে এ কথা বলেন তিনি।

ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেসটিভির সাংবাদিককে তিনি বলেন, ইরান সিরিয়ায় অব্যাহতভাবে চূড়ান্ত যুদ্ধবিরতি চাইছে তবে সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে এ যুদ্ধবিরতির আওতা থেকে বাদ দিতে হবে।

২০১১ সালের মার্চ থেকে চলমান সিরিয়ার সংকট রাজনৈতিক নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি। জারিফ বলেন, কেউ কেউ সিরিয়া সংকটের সামরিক সমাধান চাইছে- এ জাতীয় মারাত্মক ভুলের ইতি টানা এবং তাদের রাজনৈতিক নিষ্পত্তি চাওয়া উচিত।

আজ আরো পরে আইএসএসজি’র বৈঠক শুরুর কথা রয়েছে। এ বৈঠকে অংশগ্রহণকারীদের অন্যতম হলেন ইরান, রাশিয়া, সিরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরব লিগের প্রতিনিধিরা। অচল হয়ে পড়া শান্তি আলোচনা এবং ফেব্রুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি বজায় রাখার চ্যালেঞ্জ নিয়ে আইএসএসজি’র বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।#

পার্সটুডে/মূসা রেজা/১৭