বাইরের কেউ ইয়েমেনের ভাগ্য নির্ধারণ করতে পারে না
https://parstoday.ir/bn/news/iran-i95514-বাইরের_কেউ_ইয়েমেনের_ভাগ্য_নির্ধারণ_করতে_পারে_না
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একমাত্র জনগণই ইয়েমেনের ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কেউ নয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৫, ২০২১ ০৭:২৯ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির (ডানে) সঙ্গে আবদুস সালামের বৈঠক
    প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির (ডানে) সঙ্গে আবদুস সালামের বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একমাত্র জনগণই ইয়েমেনের ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কেউ নয়।

গতকাল বুধবার রাজধানী তেহরানে জনপ্রিয় আনসরুল্লাহ আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেছেন। প্রেসিডেন্ট প্রায়শই জোর দিয়ে বলেন বাইরে থেকে কেউ ইয়েমেনে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

আগ্রাসী এবং নিপীড়ক শক্তির বিরুদ্ধে ইয়েমেনের যোদ্ধারা এবং দেশের সাধারণ মানুষ যে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে তার প্রশংসা করেন ইরানের প্রেসিডেন্ট।

ইয়েমেনের প্রতিরোধকামী যোদ্ধারা

তিনি বলেন, এই অঞ্চলের বিজি তাদের পরিচয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পুরস্কার পেয়েছে, এমনকি আগ্রাসীদের পরিচয় পরিষ্কার হয়েছে। তিনি বলেন ইয়েমেন এখন মুসলিম এবং আরব বিশ্বের কাছে গৌরবের উৎসে পরিণত হয়েছে।

বৈঠকে আনসারুল্লাহ মুখপাত্র আব্দুস সালাম প্রেসিডেন্ট রায়িসিকে অভিনন্দন জানান। রায়িসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইয়েমেনি জনগণের পক্ষ থেকে আবদুস সালাম উচ্ছ্বাস প্রকাশ করেন।

তিনি বলেন, ইয়েমেনের জনগণ প্রতিরোধের পথ বেছে নিয়েছে এবং আগের চেয়েও এখন সে পথ জোরালোভাবে অনুসরণ অব্যহাত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।