নিরাপত্তা পরিষদে ইরানের দাবি
সিরিয়ায় আগ্রাসন বন্ধে ইসরাইলকে বাধ্য করতে হবে
-
নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন, সিরিয়ার ওপর ইহুদিবাদী ইসরাইল অব্যাহতভাবে যে আগ্রাসন চালিয়ে আসছে তা বন্ধ করতে তাদেরকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, ইসরাইল কোনভাবেই একটি দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতাকে এভাবে লঙ্ঘন করতে পারে না।
জাহরা এরশাদি বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর ইসরাইলি আগ্রাসনের দ্রুত অবসান ঘটাতে হবে। এজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পদক্ষেপ জরুরি। ইসরাইলের আগ্রাসন আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলেও তিনি মন্তব্য করেন। ইরানি প্রতিনিধি বলেন, ইসরাইলি আগ্রাসন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করে তুলেছে।
লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় কয়েকদিন আগে অন্তত দুই ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এসব কথা বলেছেন ইরানি কূটনীতিক। সিরিয়ার সেনারা ইসরাইলের ছোঁড়া ২৪টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২২টি ভূপাতিত করতে সক্ষম হয়।#
পার্সটুডে/এসআইবি/২৫