প্রথম বিদেশ সফরে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী; যোগ দেবেন বাগদাদ সম্মেলনে
-
আব্দুল্লাহিয়ান (ডানে)
ইসলামী প্রজাতন্ত্র ইরানের নয়া পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শনিবার) ইরাক সফরে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম বিদেশ সফর।
বাগদাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেইন। এ সময় বাগদাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ইরাজ মাসজেদিও উপস্থিত ছিলেন।
বাগদাদ সম্মেলনে অংশ নেয়াই তার এই সফরের মূল উদ্দেশ্য।
বাগদাদের উদ্দেশে তেহরান ত্যাগের আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, আঞ্চলিক দেশগুলোকে সঙ্গে নিয়ে ইরাক সরকার যে উদ্যোগই নেবে ইরান সেটাকে স্বাগত জানাবে।
তিনি আরও বলেছেন, ‘আমরা মনে করি ইরাকের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে সিরিয়াকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো উচিৎ ছিল।’ বাগদাদ সম্মেলন ইস্যুতেও ইরান সিরিয়ার সঙ্গে কথা বলবে বলে জানান আমির আব্দুল্লাহিয়ান।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।