ব্রিটিশ উপনিবেশ বিরোধী দিবসে আইআরজিসি'র বিশাল কুচকাওয়াজ
https://parstoday.ir/bn/news/iran-i96884-ব্রিটিশ_উপনিবেশ_বিরোধী_দিবসে_আইআরজিসি'র_বিশাল_কুচকাওয়াজ
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (শনিবার) পারস্য উপসাগরে সামরিক কুচকাওয়াজ সম্পন্ন করেছে। এতে অংশ নিয়েছে ১৫০টি নৌযান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০২১ ১৩:৪০ Asia/Dhaka
  • ব্রিটিশ উপনিবেশ বিরোধী দিবসে আইআরজিসি'র বিশাল কুচকাওয়াজ

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিট আজ (শনিবার) পারস্য উপসাগরে সামরিক কুচকাওয়াজ সম্পন্ন করেছে। এতে অংশ নিয়েছে ১৫০টি নৌযান।

ইরানের ব্রিটিশ বিরোধী কমান্ডার রায়িস আলী দেলওয়ারের শাহাদাৎ বার্ষিকী ও ব্রিটিশ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস উপলক্ষে এই কুচকাওয়াজের আয়োজন করা হয়।

আইআরজিসি'র প্রভাবশালী কমান্ডার রামাজান জিরাহি বলেছেন, পারস্য উপসাগরের 'দেলওয়ার তাঙ্গেস্তান' উপকূলে এই কুচকাওয়াজের মাধ্যমে নৌবাহিনীর শক্তি-সামর্থ্য তুলে ধরা হয়েছে। কমান্ডার দেলওয়ারের জন্মস্থান হওয়ায় সেখানেই কুচকাওয়াজের আয়োজন করা হয়।

 

তিনি আরও বলেছেন, দিবসটি উপলক্ষে বুশেহর প্রদেশসহ সারা দেশেই নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ব্রিটিশ উপনিবেশ বিরোধী কমান্ডার রায়িস আলী দেলওয়ার ও তারা সহযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

একইসঙ্গে শত্রুদের কাছে এই বার্তায় পৌঁছে দেওয়া হয় যে, ইরানের সন্তানেরা শত্রুদের পরাজিত করতে সক্ষম এবং রায়িস আলী দেলওয়ারের মতো আজকের ইরানি সংগ্রামীরাও পারস্য উপসাগরে শত্রুদের পরাস্ত করে দেখিয়ে দিয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।