ইরান ভূখণ্ডে হামলার পরিকল্পনা; ইরাকে সন্ত্রাসীদের ঘাঁটিতে আইআরজিসির হামলা
https://parstoday.ir/bn/news/iran-i97144-ইরান_ভূখণ্ডে_হামলার_পরিকল্পনা_ইরাকে_সন্ত্রাসীদের_ঘাঁটিতে_আইআরজিসির_হামলা
সীমান্তের ওপার থেকে ইরান ভূখণ্ডে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
সেপ্টেম্বর ০৯, ২০২১ ১৬:১৬ Asia/Dhaka
  • ইরান ভূখণ্ডে হামলার পরিকল্পনা; ইরাকে সন্ত্রাসীদের ঘাঁটিতে আইআরজিসির হামলা

সীমান্তের ওপার থেকে ইরান ভূখণ্ডে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি।

ইরাকের কুর্দিস্তান এলাকায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে ভূমি থেকে এবং আকাশ পথে হামলা চালানো হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী ‘হাদকা’র কয়েকটি ঘাঁটিতে এসব হামলা হয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘হাদকা’ গোষ্ঠীর সন্ত্রাসীরা আগামী কয়েক দিনের মধ্যে ইরানের ভেতরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছিল। এ বিষয়ে নিশ্চিত হওয়ার পর তাদের ওপর আঘাত হানা হয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ইরাকের কুর্দিস্তানে সন্ত্রাসী অবস্থানে হামলায় ড্রোন ও কামান ব্যবহার করা হয়েছে। অত্যন্ত তিনটি এলাকায় হামলা করা হয়েছে।

আইআরজিসি’র পদাতিক বিভাগের প্রধান মোহাম্মাদ পাকপুর কয়েক দিন আগেই কুর্দিস্তান অঞ্চলের কর্তৃপক্ষকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ঐ অঞ্চলকে ব্যবহার করে ইরান বিরোধী সন্ত্রাসীরা সীমান্তে অনিরাপত্তা সৃষ্টি করছে। এ পরিস্থিতি অসহনীয় এবং সন্ত্রাসীদেরকে এর জবাব দেওয়া হবে।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।