ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধ করতেই হবে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i97408-ব্রিটেনকে_ইরানের_পাওনা_পরিশোধ_করতেই_হবে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধ করতেই হবে। তিনি গতরাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৫, ২০২১ ১৩:০৪ Asia/Dhaka
  • আব্দুল্লাহিয়ান
    আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেনকে ইরানের পাওনা পরিশোধ করতেই হবে। তিনি গতরাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের সঙ্গে ফোনালাপে এ কথা বলেছেন।

আব্দুল্লাহিয়ান এ সময় বলেন, ব্রিটেনকে অবশ্যই বহু পুরনো অর্থ-ঋণ পরিশোধ করতে হবে। এ সময় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীও ইরানের পাওনা পরিশোধের করার ওপর জোর দেন। তবে কবে এই অর্থ ফেরত দেওয়া হবে তা বলেননি তিনি। 

সমরাস্ত্র কেনার জন্য ব্রিটেনকে ৪০ কোটি পাউন্ড দিয়েছিল ইরান। কিন্তু ব্রিটেন অস্ত্র বা অর্থ কোনোটিই এখন পর্যন্ত দেয়নি।

ইরান ১৯৭৪ ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে ২৫০টি সাঁজোয়া যান ও দেড় হাজার চিফটেন ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ড পরিশোধ করে।

কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই সমরাস্ত্র বিক্রির প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার।

আন্তর্জাতিক আদালত ২০০৮ সালে এ ঘটনায় ব্রিটিশ সরকারকে ভর্ৎসনা করে ইরানের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি তেহরানকে ক্ষতিপূরণ দেওয়ার জন্যও লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে।

২০২০ সালের সেপ্টেম্বরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় পাওনা টাকার জন্য আবারও তাগাদা দেয় ব্রিটেনকে, কিন্তু এখন পর্যন্ত ওই টাকা ফেরত দেয়নি লন্ডন।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।