ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের উচ্ছেদ করবে ইরানি সামরিক বাহিনী
https://parstoday.ir/bn/news/iran-i97592-ইরাকের_কুর্দিস্তান_অঞ্চলে_সন্ত্রাসীদের_উচ্ছেদ_করবে_ইরানি_সামরিক_বাহিনী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিপস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের গোলযোগ সৃষ্টির তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২১ ০৪:৩৬ Asia/Dhaka
  • জেনারেল বাকেরি
    জেনারেল বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিপস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের গোলযোগ সৃষ্টির তৎপরতা যদি অব্যাহত থাকে তাহলে ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে বিপ্লব-বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকের উত্তরাঞ্চলে সক্রিয়ভাবে তৎপর রয়েছে। এসব গোষ্ঠী ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সঙ্গে সহযোগিতা করছে না এবং মার্কিন সামরিক উপস্থিতির কারণে ইরাকের কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কিছু দুর্বলতা  দেখাচ্ছে।

গতকাল (রোববার) ইরানের রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানের অবকাশে জেনারেল বাকেরি এসব কথা বলেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কুর্দিস্তানের এসব সন্ত্রাসী গোষ্ঠী আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল এবং কয়েকটি আরব দেশের উসকানিতে এই নেতিবাচক তৎপরতা চালাচ্ছে।

জেনারেল বাকেরি আরো বলেন, “যদিও সন্ত্রাসীরা এ পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি করতে পারে নি তবে তারা সীমান্ত এলাকায় নিরাপত্তাহীনতা এবং উদ্বেগ সৃষ্টির কারণ হয়ে উঠেছে। আমরা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোনো অপকর্ম বরদাস্ত করব না।”#

পার্সটুডে/এসআইবি/২০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।