উত্তর ইরানে ‘খায়বার বিজয়ী’ সামরিক মহড়া শুরু
https://parstoday.ir/bn/news/iran-i98084-উত্তর_ইরানে_খায়বার_বিজয়ী’_সামরিক_মহড়া_শুরু
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তরাঞ্চলে বিশাল আকারের মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে “খায়বার বিজয়ী”।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০১, ২০২১ ১২:৫১ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী দেশের উত্তরাঞ্চলে বিশাল আকারের মহড়া শুরু করেছে। এবারের মহড়ার নাম দেয়া হয়েছে “খায়বার বিজয়ী”।

ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, আজ (শুকবার) থেকে শুরু হওয়া এ মহড়ায় সাঁজোয়া যান, ড্রোন ও ইলেক্ট্রনিক ওয়ারফেয়ারের বিশাল সমারোহ ঘটানো হয়েছে। মহড়ায় ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিটকে সহায়তা দিচ্ছে বহুসংখ্যক কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও গানশিপ। মহড়ার উদ্বোধন করেন ইরানি সামরিক বাহিনীর পদাতিক ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিয়োমার্স হায়দারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রতিনিধি।

গোলন্দাজ বোহিনীঅর গোলাবর্ষণ

মহড়ার শুরুতে কয়েকটি ড্রোন কল্পিত শত্রুর জোনে নজরদারি ও গোয়েন্দা অভিযান চালায় এবং আকাশ থেকে শত্রুপক্ষের ছবি তুলে কমান্ড সেন্টারে পাঠায়। এরপরই র‍্যাপিড রিঅ্যাকশন ব্রিগেড ও ইরানের বিমান বাহিনীর হেলিকপ্টার হামলা চালায়। তারপর চলে গোলন্দাজ বাহিনীর লাগাতার গোলাবর্ষণ।#

পার্সটুডে/এসআইবি/১