'উন্নয়নশীল দেশগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবতাবিরোধী অপরাধ'
https://parstoday.ir/bn/news/iran-i98390-'উন্নয়নশীল_দেশগুলোর_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা_মানবতাবিরোধী_অপরাধ'
ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, উন্নয়নশীল দেশগুলোর ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তা মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির বৈঠকে একথা বলেছেন। এ কমিটি বিশ্ব অর্থ ব্যবস্থা ও অর্থনীতি নিয়ে কাজ করে থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৯, ২০২১ ১০:৩৩ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, উন্নয়নশীল দেশগুলোর ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করে আসছে তা মানবতাবিরোধী অপরাধ। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের সেকেন্ড কমিটির বৈঠকে একথা বলেছেন। এ কমিটি বিশ্ব অর্থ ব্যবস্থা ও অর্থনীতি নিয়ে কাজ করে থাকে।

রাভাঞ্চি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা মানবাধিকারের পরিপন্থী। তিনি করোনাভাইরাসের মহামারিকে সারা বিশ্বের জেগে ওঠার আহ্বান হিসেবে উল্লেখ করে বলেন, “এটি আমাদেরকে উন্নয়ন, কল্যাণ ও পারস্পরিক নির্ভরশীলতার কথা স্মরণ করিয়ে দিয়েছে। পাশাপাশি কিছু দেশের অনায্য, অবৈধ ও একতরফা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমারাদেরকে সতর্ক করেছে। যখন করোনাবিরোধী সম্মিলত ও বহুপাক্ষিক উদ্যোগ প্রয়োজন ছিল তখন কিছু দেশ স্বার্থপরতা প্রদর্শন করেছে।”  

মাজিদ তাখতে রাভাঞ্চি আমেরিকার এই নিপীড়নমূলক পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের নিষ্ক্রিয়তা ও নীরবতার কঠোর সমালোচনা করেন।#  

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।