ইরানের ২ শিল্প প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/iran-i98404-ইরানের_২_শিল্প_প্রতিষ্ঠানের_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করল_আমেরিকা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর থাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে, ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসে নি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ০৯, ২০২১ ১৩:৩১ Asia/Dhaka
  • মামুত শিল্পগোষ্ঠীর একটি প্রতিষ্ঠান
    মামুত শিল্পগোষ্ঠীর একটি প্রতিষ্ঠান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের দুটি শিল্প প্রতিষ্ঠানের ওপর থাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। তবে ওয়াশিংটন বলেছে, ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞার নীতিতে কোনো পরিবর্তন আসে নি।

আমেরিকা আরো বলেছে, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তার সঙ্গেও এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্পর্ক নেই

গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরানের মামুত শিল্পগোষ্ঠী এবং মামুত ডিজেল কোম্পানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি অনুসরণ করা হচ্ছিল তার আওতায় ইরানের এসব কোম্পানির ওপর ২০২০ সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়

ডোনাল্ড ট্রাম্পের আমলে ইরানের বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা দেয়া হলেও প্রকৃতপক্ষে আমেরিকা তার কোনো লক্ষ্য অর্জন করতে পারে নি। সেসময় ইরান পরমাণু সমঝোতা নিয়ে কোনো আলোচনা করে নি এবং মধ্যপ্রাচ্যে ইরানের বেড়ে চলা প্রভাবও কমাতে পারে নি।#

পার্সটুডে/এসআইবি/৯