তেহরান তার রেডলাইন থেকে পিছু হটবে না: ইব্রাহিম আজিজি
-
ইরানের পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি
পার্সটুডে-ইরানের জাতীয় নিরাপত্তা ও সংসদের পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ঘোষণা করেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান তার রেডলাইনসমূহে কোনো ছাড় দেবে না।
রেডলাইন বলেতে তিনি বুঝিয়েছেন-ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, সমৃদ্ধ ইউরেনিয়াম, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার ইত্যাদি। ইব্রাহিম আজিজি এইসব প্রশ্নে-কোনো ছাড় দেওয়া হবে নো এবং পিছুও হটবে না বলে তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন।
আইআরআইবি সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান তার রেডলাইনসমূহ-যেমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার, সমৃদ্ধ ইউরেনিয়াম, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার-থেকে কখনোই সরে আসবে না। তাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কৌশলগত অচলাবস্থা থেকে নিজেকে উদ্ধার করতে একদিন হুমকির ভাষা ব্যবহার করছেন, আরেকদিন সমঝোতার জন্য আকুতি জানাচ্ছেন।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।