বিশাল বিমান মহড়া চালাতে যাচ্ছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i98890-বিশাল_বিমান_মহড়া_চালাতে_যাচ্ছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী দেশ জুড়ে বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে। এই মহড়ায় যুক্ত হবে ইরানের পাঁচটি সামরিক বিমানঘাঁটি এবং বিভিন্ন ধরনের বিমান তাতে যোগ দেবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
অক্টোবর ২০, ২০২১ ১৮:০২ Asia/Dhaka
  • ইরানি যুদ্ধবিমান
    ইরানি যুদ্ধবিমান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনী দেশ জুড়ে বিশাল সামরিক মহড়া চালাতে যাচ্ছে। এই মহড়ায় যুক্ত হবে ইরানের পাঁচটি সামরিক বিমানঘাঁটি এবং বিভিন্ন ধরনের বিমান তাতে যোগ দেবে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে আজ (বুধবার) জানিয়েছেন, আগামীকাল এ মহড়া অনুষ্ঠিত হবে। একদিনের এ মহড়ায় কয়েক ডজন জঙ্গিবিমান, বোমারু বিমান, সামরিক পরিবহন বিমান ও গোয়েন্দা বিমানসহ বিভিন্ন ধরনের বিমান এবং ড্রোন অংশ নেবে

ইরানি ড্রোন

জেনারেল ওয়াহেদি আরো জানান, আসন্ন এই মহড়ায় বোয়িং-৭০৭ এবং ৭৪৭ থেকে জ্বালানি সরবরাহ করার অনুশীলন চালানো হবে।

এছাড়া দেশে তৈরি কারার, কিয়ান, আবাবিল, আরাশ ও কামান নামের ড্রোন মোতায়েন করা হবে। এসব ড্রোনে রকেট, প্রিসিশন-গাইডেড মিসাইল, দীর্ঘ পাল্লার স্মার্ট বোমা ও রাডারে জ্যাম সৃষ্টিকারী যন্ত্রপাতি বসানো আছে। তিনি বলেন, এরইমধ্যে বিমানঘাঁটিগুলোতে সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। পাঁচটি ঘাঁটির মধ্যে ইস্ফাহান প্রদেশের শহীদ বাবায়ি ঘাঁটি ও উত্তর আজারবাইজান প্রদেশের শহীদ ফাকুরি বিমানঘাঁটি রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২০