ইসলামী সম্মেলনে অংশ নেয়া অতিথিদের সাক্ষাৎ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ২৪, ২০২১ ১১:১৪ Asia/Dhaka
-
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী (মাঝে)
ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩৫তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে অংশ নেয়া অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। আজ (রোববার) সন্ধ্যার দিকে তিনি বিভিন্ন দেশ থেকে আসা মেহমানদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১২ রবিউল আউয়াল থেকে ১৮ রবিউল আউয়াল মহানবী (স)'র পবিত্র জন্মদিন উপলক্ষে মুসলমানদের মধ্যে বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্য নিয়ে এই ঐক্য সপ্তাহ পালিত হয়।

সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের সময় অতিথিদেরকে ইরানের স্বাস্থ্য অধিদপ্তরের থেকে দেয়া স্বাস্থ্য প্রটোকল মেনে সেখানে যেতে হবে।#
পার্সটুডে/এসআইবি/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন
ট্যাগ