আমেরিকার বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে ইরান ও চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে
https://parstoday.ir/bn/news/iran-i99456-আমেরিকার_বেআইনি_পদক্ষেপের_বিরুদ্ধে_ইরান_ও_চীন_অভিন্ন_দৃষ্টিভঙ্গি_পোষণ_করে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সে বিষয়ে ইরান এবং চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০২১ ০৮:০৩ Asia/Dhaka
  • আলী বাকেরি কানি
    আলী বাকেরি কানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে সে বিষয়ে ইরান এবং চীন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

গতকাল (সোমবার) চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাউজুর সঙ্গে টেলিফোনে আলাপের পর টুইটারে দেয়া এক পোস্টে এ কথা বলেন আলী বাকেরি কানি। তিনি টেলিফোন সংলাপকে বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরানের ব্যাপারে চীনের গঠনমূলক এবং ইতিবাচক অবস্থানকে তেহরান প্রশংসার দৃষ্টিতে দেখে।

আলী বাকেরি কানি বলেন, ইরান এবং চীন বিশ্বস্ত মিত্র হিসেবে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞার ব্যাপারে একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এ ধরনের অবৈধ পদক্ষেপ বন্ধ হওয়া উচিত।

আলী বাকেরি কানি আরো বলেন, চীনা উপ-পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে ফোনালাপে তারা দুইজন গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন যে, ইরানের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকার আরোপ করা অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং এই ধরনের নিষেধাজ্ঞা আর কখনো আরোপ করা যাবে না।

বেইজিং বিভিন্ন ইস্যুতে বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে নানা ইস্যুতে পরামর্শ অব্যাহত রাখবে বলেও তিনি জানান।#

পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন