সামরিক মহড়ার সময় মার্কিন ড্রোনকে বাধা দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i99782-সামরিক_মহড়ার_সময়_মার্কিন_ড্রোনকে_বাধা_দিল_ইরান
পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার দুটি ড্রোনের গতি পথে বাধা সৃষ্টি করেছে ইরানি সেনারা।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০৯, ২০২১ ১৭:৪১ Asia/Dhaka
  • এমকিউ-৯ ড্রোন
    এমকিউ-৯ ড্রোন

পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের উত্তরাংশে বিশাল সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার দুটি ড্রোনের গতি পথে বাধা সৃষ্টি করেছে ইরানি সেনারা।

মার্কিন ড্রোন দুটি ইরানের সামরিক মহড়ার এলাকায় প্রবেশের চেষ্টা করলে তাদেরকে ওই এলাকা থেকে চলে যাওয়ার জন্য কঠোর হুঁশিয়ারি দেয়া হয়।

সামরিক মহড়ার মিডিয়া সেল থেকে আজ (মঙ্গলবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন ড্রোন দুটি ইরানের ফ্লাইট ইনফর্মেশন রিজিওন এবং এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল এটোমিক্স এমকিউ-৯ রিপার এবং নর্থ্রপ গ্রুম্যান আর কিউ-৪ গ্লোবাল হক ড্রোন প্রবেশ করে।

মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, ইরানি আকাশসীমার কয়েক কিলোমিটার দূরে থাকতেই এয়ার ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে ড্রোনগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। ড্রোনগুলো মহড়াস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে ইরানের এয়ার ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এর পরপরই ড্রোন দুটি ওই এলাকা থেকে চলে যায়।

গত রোববার থেকে ইরানের সেনা বাহিনীর ইনফ্যান্ট্রি ব্রিগেড, নৌ বাহিনী, বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা বাহিনী জুলফিকার-১৪০০ নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।