-
রোমানিয়ায় যাচ্ছে ন্যাটোর গোয়েন্দা বিমান, লক্ষ্য রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণ
জানুয়ারি ১৪, ২০২৩ ০৮:১৩রাশিয়ার গতিবিধি পর্যবেক্ষণের জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের তিনটি গোয়েন্দা বিমান রোমানিয়ায় মোতায়েন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এসব বিমান রাশিয়ার বিরুদ্ধে গোয়েন্দা তৎপরতা চালাবে এবং এর মাধ্যমে রোমানিয়ার পূর্ব সীমান্ত শক্তিশালী হবে।
-
ট্রাম্প অর্গানাইজেশনকে ১.৬১ মিলিয়ন ডলার জরিমানা
জানুয়ারি ১৪, ২০২৩ ০৮:০৪কর জালিয়াতির মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠান ‘ট্রাম্প অর্গানাইজেশন’কে ১.৬১ মিলিয়ন ডলার জরিমানা করেছে আদালত। গতকাল (শুক্রবার) নিউ ইয়র্কের একটি আদালত আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানার এই আদেশ দেয়।
-
অবশেষে মুক্তি পেলেন মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা
জানুয়ারি ১৪, ২০২৩ ০৭:২৪রাশিয়ার কারাগারে নয় মাস বন্দি থাকার পর বৃহস্পতিবার রাতে মার্কিন নৌবাহিনীর সাবেক একজন কর্মকর্তা দেশে ফিরে গেছেন। গোপন আলোচনার মাধ্যমে তার মুক্তি নিশ্চিত করে বাইডেন প্রশাসন। তবে তার এই আটক থাকার কথা কখনো প্রকাশ্যে বলা হয়নি।
-
ইরাকে কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই: শিয়া আল-সুদানি
জানুয়ারি ১৪, ২০২৩ ০৭:১৫ইরাকে যুদ্ধ করার জন্য কোনো বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই বলে প্রত্যয় জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি। জার্মানি সফরে গিয়ে বার্লিনে স্বাগতিক দেশের চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ প্রত্যয় জানান।
-
সোলেদার শহর দখল করার দাবি করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়
জানুয়ারি ১৪, ২০২৩ ০৭:০০কয়েক দিনের তুমুল লড়াইয়ের পর ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক অঞ্চলের সোলেদার শহর দখল করার দাবি করেছে রাশিয়া। তবে ইউক্রেন ওই দাবি প্রত্যাখ্যান করেছে। কিয়েভ বলছে, শহরটিতে অনুপ্রবেশকারী রুশ সেনাদের এখনও প্রতিহত করে যাচ্ছে ইউক্রেনের সেনারা এবং লড়াই অব্যাহত রয়েছে।
-
২ ফিলিস্তিনি তরুণকে চিরবিদায় জানালেন হাজার হাজার ফিলিস্তিনি
জানুয়ারি ১৪, ২০২৩ ০৬:৪৮অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে নিহত দুই ফিলিস্তিনি যুবকের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে এবং দাফন অনুষ্ঠানে হাজার হাজার ফিলিস্তিনি অংশগ্রহণ করেছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইসরাইলি সেনা অভিযানে ওই দুই ফিলিস্তিনি শহীদ হন।
-
সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ১৪, ২০২৩ ০৬:৪২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে বদ্ধপরিকর হলেও রিয়াদের এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতির অভাব রয়েছে। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (শুক্রবার) বিকেলে বৈরুতে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
-
ফরাসি পত্রিকায় সর্বোচ্চ নেতার অবমাননাকর কার্টুন প্রকাশের বিরুদ্ধে ইরানে বিক্ষোভ
জানুয়ারি ১৩, ২০২৩ ১৭:১৯ফ্রান্সের একটি পত্রিকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর বিকৃত কার্টুন ছাপানোর প্রতিবাদে আজ আবারও রাজধানী তেহরানসহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। আজ (শুক্রবার) তেহরানে জুমার নামাজ শেষে মুসল্লিরা রাস্তায় নেমে ফরাসি পত্রিকা শার্লি এবদো এবং ফ্রান্স সরকারের বিরুদ্ধে শ্লোগান দেন।
-
রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে কিশোরগঞ্জে মতবিনিময় ও আলোচনা সভা
জানুয়ারি ১৩, ২০২৩ ১৭:০১'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' রেডিও তেহরানের শ্রোতাদের নিয়ে পৌর এলাকাস্থ মুক্তমঞ্চে এক মতবিনিময় ও আলোচনা সভা করেছে। এতে সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সভাপতি ও গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন।
-
ইসরাইলি নজরদারি প্রযুক্তি সাংবিধানিক অধিকার লঙ্ঘনের ভয়ঙ্কর হাতিয়ার: টিআইবি
জানুয়ারি ১৩, ২০২৩ ১৫:৫৩দখলদার ইহুদিবাদী ইসরাইল থেকে বাংলাদেশ সরকারের নজরদারির ব্যাপক বিতর্কিত প্রযুক্তি কেনা বিষয়ে ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।