-
সরকারের দুর্নীতিতে মেট্রোরেলের খরচ বেড়েছে: অভিযোগ বিএনপির
ডিসেম্বর ২৭, ২০২২ ১৪:৩৮সরকারের দুর্নীতির কারণে মেট্রোরেলের বাড়তি অর্থ খরচ হয়েছে বলে দাবি করেছে বিএনপি। আর এ কারণেই মেট্রোরেলের ভাড়া বাড়িয়ে দায় জনগণের ওপর চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (মঙ্গলবার) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
-
'পরম বন্ধু হিসেবে বারবার রেডিও তেহরানের কাছে ছুটে আসতে বাধ্য হয়েছি'
ডিসেম্বর ২৭, ২০২২ ১৪:৩১প্রিয়জন, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান আমাদের কেবল প্রিয় অনুষ্ঠানই নয় বরং আমাদের সুহৃদ, স্বজন, শিক্ষক আর পথ-প্রদর্শক। নব্বইয়ের দশকের প্রথম থেকে প্রতিদিন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত একটি ঘণ্টা আনন্দময় ও প্রয়োজনীয় সময় কাটানোতে এতোটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান ছাড়া আমাদের কোন একটি পূর্ণাঙ্গ দিনও ভাবতে পারি না।
-
২০২২ সাল ভারতের অর্থনীতির জন্য একটি ভয়াবহ বছর ছিল: কংগ্রেস মুখপাত্র
ডিসেম্বর ২৭, ২০২২ ১৪:১৭ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস কেন্দ্রীয় বিজেপি সরকারকে উদ্দেশ করে বলেছেন, ২০২২ সাল দেশের অর্থনীতির জন্য একটি ভয়াবহ বছর ছিল এবং সরকার অর্থনৈতিক ফ্রন্টে সম্পূর্ণ ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে।
-
দেশের স্বার্থে আঘাতকারীদের ক্ষমা করা হবে না: প্রেসিডেন্ট রায়িসি
ডিসেম্বর ২৭, ২০২২ ১৩:৪২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সাম্প্রতিক দাঙ্গায় যারা শত্রুদের প্রতারণার শিকার হয়ে নৈরাজ্যে অংশ নিয়েছেন তাদেরকে ছাড় দেয়া হবে। কিন্তু যারা বুঝেশুনে দেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত হেনেছে তাদের প্রতি কোনো রকম দয়া দেখানো হবে না।
-
'যে কারণে রেডিও তেহরান আমার পছন্দের বেতার প্রতিষ্ঠান'
ডিসেম্বর ২৭, ২০২২ ১৩:২৯মহোদয়, চিঠির শুরুতেই সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি বসবাস করি প্রত্যন্ত গ্রামে। গ্রামে বসে খুব সহজে বিশ্বকে জানার একমাত্র নির্ভরযোগ্য গণমাধ্যম রেডিও।
-
কর্ণাটকের সাথে সীমানা বিরোধ ইস্যুতে মহারাষ্ট্র বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাস
ডিসেম্বর ২৭, ২০২২ ১২:৩২ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের সাথে সীমানা বিরোধের মধ্যেই মহারাষ্ট্র বিধানসভায় একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
-
মরক্কোর ৩০ শহরে ইসরাইল-বিরোধী গণ-বিক্ষোভের বার্তা ও রহস্য
ডিসেম্বর ২৭, ২০২২ ১১:৫০সম্প্রতি মরক্কোর প্রায় ত্রিশটি শহরে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে ও ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত গণ-শোভাযাত্রায় অংশ নিয়েছেন দেশটির সর্বস্তরের জনগণ।
-
অবশেষে ইন্দোনেশিয়ার তীরে পৌঁছাল রোহিঙ্গাবাহী দ্বিতীয় নৌকাটি
ডিসেম্বর ২৭, ২০২২ ০৯:৫৫বাংলাদেশ থেকে রওনা হওয়া রোহিঙ্গাবাহী নৌকাটি প্রায় এক মাস সাগরে ভাসার পর অবশেষে ইন্দোনেশিয়ার উপকূলে পৌঁছেছে।
-
বাগদাদে ইরান-সৌদি আলোচনা আবারও শুরু হতে পারে: তেহরান
ডিসেম্বর ২৭, ২০২২ ০৭:৫২সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কে ফাটল দূর করতে শিগগিরই রিয়াদের সঙ্গে তেহরান আবার আলোচনা বসতে পারে বলে খবর দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
প্রস্তাবনা না মানলে যুদ্ধের ভাগ্য নির্ধারণ করবে রুশ সেনারা: ল্যাভরভ
ডিসেম্বর ২৭, ২০২২ ০৭:৩৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছেন যে, দু’দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে হলে কিয়েভকে মস্কোর প্রস্তাবনা মেনে নিতে হবে, এর অন্যথায় রাশিয়ার সেনাবাহিনীই সবকিছুর চূড়ান্ত ফয়সালা করবে।