-
ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানাল ইরান
ডিসেম্বর ১৬, ২০২২ ০৬:২৪ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘন ও রাশিয়ার কাছে কথিত ড্রোন বিক্রির অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে ইরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান।
-
ইসরাইল নামক ক্যান্সার টিউমারে অস্ত্রোপচার করব: ইরানি রাষ্ট্রদূত
ডিসেম্বর ১৫, ২০২২ ১৭:৪৩আজারবাইজানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল নামক ক্যান্সার টিউমার অস্ত্রোপচারের মাধ্যমে সরিয়ে ফেলা হবে। তিনি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
-
গোধরাকাণ্ডে ১৭ বছর পর সুপ্রিম কোর্টে জামিন পেলেন ফারুক
ডিসেম্বর ১৫, ২০২২ ১৬:৫২ভারতের সুপ্রিম কোর্ট গুজরাটের গোধরাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া অন্যতম ফারুককে জামিন দিয়েছে। আজ (বৃহস্পতিবার) সর্বোচ্চ আদালত তাকে জামিন দিয়েছে। যাবজ্জীবন সাজার বিরুদ্ধে তার আবেদন ২০১৮ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। সুপ্রিম কোর্ট আজ জানিয়েছে, ফারুক ২০০৪ সাল থেকে কারাগারে রয়েছে। তিনি গত ১৭ বছর ধরে কারাগারে আছেন। তাই তাকে জামিন দেওয়া উচিত।
-
আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা (ডিসেম্বর-২০২২)
ডিসেম্বর ১৫, ২০২২ ১৬:৩৩‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে চলতি ডিসেম্বর মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর।
-
নিউজিল্যান্ডে ধূমপানবিরোধী আইন পাস, নিষিদ্ধ হচ্ছে সিগারেট ও তামাক
ডিসেম্বর ১৫, ২০২২ ১৫:৫৪নিউজিল্যান্ড আগামী বছর থেকে প্রায় সম্পূর্ণভাবে সিগারেট ও তামাকজাত পণ্য বেচাকেনা নিষিদ্ধ করছে। এ সংক্রান্ত একটি বিল দেশটির জাতীয় সংসদে পাস হয়েছে।
-
বিহারে বিষ মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে ৪৩, সংসদ ও বিধানসভায় বিজেপি তোলপাড়
ডিসেম্বর ১৫, ২০২২ ১৫:২৬ভারতের বিহার রাজ্যের ছাপরা জেলায় বিষ মদ পান করে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে।
-
'রেডিও তেহরানকে যতটুকু ভালোবেসেছি, অন্য বেতারকে তত নয়'
ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:৫৪আসসালামু আলাইকুম। তিন দশকেরও বেশি সময় ধরে আমার জীবনে রেডিও তেহরানকে যতখানি ভালোবেসেছি আর কোনো বেতারকে ততো ভালোবাসিনি, একথা মনেপ্রাণে স্বীকার করি। রেডিও তেহরান তার ভাষা, শব্দ চয়ন, মিষ্টতা, ধর্মীয় অনুভূতি, শিক্ষা সব দিয়ে আমার জীবনের একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিনিয়ত বিরাজমান থেকেছে, আজও আছে আর আগামীতেও থাকবে।
-
ফারদিন আত্মহত্যা করেছে- গোয়েন্দা পুলিশ; পরিকল্পিত হত্যাকাণ্ড, দাবি পরিবারের
ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:৩১বুয়েটের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে খুন করা হয়নি বরং তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে, গোয়েন্দা পুলিশ। আজ (বৃহস্পতিবার) দুপুরে, ডিবি কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ডিবি প্রধান হারুন অর রশীদ।
-
ইরানের বিরুদ্ধে শত্রুর সবচেয়ে ধ্বংসাত্মক কৌশলও কাজে আসেনি: আইআরজিসি
ডিসেম্বর ১৫, ২০২২ ১৪:১৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুরা ইরানের ওপর আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করছে। কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না।
-
জাতীয় পার্টি সব বিভেদ ভুলে অভিন্ন লক্ষ্যে কাজ করবে: বিভিন্ন স্তরের নেতাদের মন্তব্য
ডিসেম্বর ১৫, ২০২২ ১১:৫৮বাংলাদেশের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের মৃত্যুর পরে দলের নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েনের শুরু হয়েছিল তা এখনো মেটেনি পুরোপুরি।