-
এবার বাইডেনের ২ ভাই ও ১ বোনের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা
নভেম্বর ১২, ২০২২ ০৭:৪২মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ নাগরিকের রাশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। ইউক্রেনে রাশিয়ার চলমান বিশেষ সামরিক অভিযানের অজুহাতে মস্কোর ওপর ওয়াশিংটন যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নিল রাশিয়া।
-
‘যারা কিয়েভকে সমরাস্ত্র দিচ্ছে তারাই ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করতে চায়’
নভেম্বর ১২, ২০২২ ০৭:৩৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইউক্রেনে চলমান যুদ্ধের ব্যাপার তার দেশের ঘোর বিরোধিতার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি যুদ্ধরত পক্ষগুলোকে যুদ্ধবিরতির উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল (শুক্রবার) বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই মিলভের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
ইরানের ব্যাপারে ইউরোপীয় দেশগুলো ‘অগঠনমূলক’ আচরণ করছে: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১২, ২০২২ ০৫:০১ইরান জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ও নৈরাজ্য এবং সন্ত্রাসী হামলার ব্যাপারে কিছু পশ্চিমা দেশের ‘অগঠনমূলক’ অবস্থান ও ক্রিয়াকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি গতকাল (শুক্রবার) তার স্প্যানিশ সমকক্ষ জোসে ম্যানুয়েল অ্যালবার্সের সঙ্গে এক ফোনালাপে পশ্চিমা দেশগুলোর এ সমালোচনা করেন।
-
যুদ্ধ ও আগ্রাসন চালানোয় আমেরিকার উভয় দলই সমান: সাইয়্যেদ নাসরুল্লাহ
নভেম্বর ১২, ২০২২ ০৪:১৮লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দল ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা ও দমন অভিযান সমর্থন করে।তিনি গতকাল (শুক্রবার) লেবাননের শহীদ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।
-
খেরসন থেকে সেনা প্রত্যাহারের সর্বশেষ অবস্থা জানালো রাশিয়া
নভেম্বর ১১, ২০২২ ১৭:২৬ইউক্রেন থেকে সম্প্রতি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া খেরসন অঞ্চল হতে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
বন্দুকের ট্রিগারে সব সময় আঙুল রাখা আছে: ইসরাইলকে হামাস
নভেম্বর ১১, ২০২২ ১৫:৫৮ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দখলদারদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামীরা সব সময় প্রস্তুত রয়েছে এবং দখলদারদের দিকে তাক করা বন্দুকের ট্রিগারে তাদের আঙুল রাখা আছে।
-
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভারতের মন্তব্য
নভেম্বর ১১, ২০২২ ১৫:৫৪জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে (ইউএনএইচআরসি) বহুলালোচিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে ভারত বলেছে ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-২০১৯ একটি সীমিত এবং কেন্দ্রীভূত আইন যা এই অঞ্চলে নির্যাতিত সংখ্যালঘুদের কল্যাণে দেশটির প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান বাস্তবতা বিবেচনায় নেয়।
-
বিএনপিকে দেশের মানুষ ভোট দিবে না: প্রধানমন্ত্রী
নভেম্বর ১১, ২০২২ ১৫:৪৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়নের সকল সুযোগ-সুবিধা নিয়েও সরকারের অবদান অস্বীকার করছে একটি শ্রেণী। যারা দেশের টাকা লুটপাটকারী ও সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ, তাদের মুখে সমালোচনা মানায় না বলেও মন্তব্য করেছেন তিনি।
-
জাতিসংঘের ক্লিয়ারেন্স পাওয়া দুই জাহাজ আটকে দিল সৌদি জোট
নভেম্বর ১১, ২০২২ ১৫:২৫ইয়েমেনের পেট্রোলিয়াম কোম্পানি বলেছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদা বন্দরে দুটি জাহাজকে ভিড়তে দেয়নি সৌদি নেতৃত্বাধীন আরব জোট। অথচ দুটি জাহাজকে হুদাইদা বন্দরে নোঙর করার জন্য জাতিসংঘের পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেয়া হয়েছিল।
-
ঢাকা নারায়নগঞ্জে ওয়াসার পানি বিতরণে ভোগান্তি কমেনি গ্রাহকদের: ভোক্তাঅধিকারের লংঘন, বলছে ক্যাব
নভেম্বর ১১, ২০২২ ১৫:১৮বাংলাদেশের জেলা শহর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি নেই গেল ২২ দিন ধরে। সিদ্ধিরগঞ্জের ভুমিপল্লী,হাইজিং ও আটি এলাকায়, প্রায় বিশ হাজার বাসিন্দা পানির জন্য হাহাকার করছেন। ওয়াসার পানি না পেয়ে, অন্তহীন দূর্ভোগে পড়েছেন তিনটি এলাকার বাসিন্দারা। প্রকট হচ্ছে তাদের কষ্টের মাত্রা।