-
ইউক্রেনকে টি-৭২ ট্যাংক কিনতে অর্থ সরবরাহ করবে আমেরিকা
নভেম্বর ০৫, ২০২২ ০৪:৪২ইউক্রেনকে অন্তত ৯০টি টি-৭২ ট্যাংক কিনতে আর্থিক সহায়তা দেয়ার কথা ঘোষণা করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।এর মাধ্যমে রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেন যুদ্ধে নিজেকে আরো গভীরভাবে জড়িয়ে ফেলল ওয়াশিংটন।
-
খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে বললেন প্রেসিডেন্ট পুতিন
নভেম্বর ০৫, ২০২২ ০৪:৩৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ-নিয়ন্ত্রিত শহর খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
-
যে নিজে দখলদার সে কাউকে মুক্তি দিতে পারে না: আমেরিকাকে ইরান
নভেম্বর ০৫, ২০২২ ০৪:২৭মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে ‘মুক্ত’ করার যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র তার ইতিহাসের শুরু থেকে এখন পর্যন্ত একটি দখলদার শক্তি হিসেবে চিহ্নিত; কাজেই সে কখনও অন্য কোনো দেশকে মুক্ত করতে পারে না।
-
পশ্চিমা শক্তিগুলো সন্ত্রাসবাদকে ‘ভালো ও মন্দে’ বিভক্ত করেছে: ইরান
নভেম্বর ০৫, ২০২২ ০৪:২১ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীর একটি মাজারে সন্ত্রাসী হামলায় এক ডজনেরও বেশি মানুষের নিহত হওয়ার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ‘অমার্জিত নীরবতা’র তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। গত ২৬ অক্টোবরের ওই হামলায় অন্তত ১৫ ব্যক্তি নির্মমভাবে নিহত হন।
-
চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা
নভেম্বর ০৪, ২০২২ ১৯:৫৬বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা অক্টোবর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে দুইজনকে বিজয়ী করা হয়েছে।
-
শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা
নভেম্বর ০৪, ২০২২ ১৮:২৩রেডিও তেহরান বাংলা বিভাগের শ্রোতা বৃদ্ধি ও ‘প্রিয়জন’ অনুষ্ঠানকে জনপ্রিয় করতে ‘ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা ক্লাব, মুর্শিদাবাদ’ আয়োজিত ‘শ্রেষ্ঠ পত্রলেখক’ প্রতিযোগিতায় অক্টোবর, ২০২২-এর ফল প্রকাশ করা হয়েছে।
-
সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম দিবসে দাম্ভিক শক্তিগুলোকে আবারও যে বার্তা দিল ইসলামী ইরান
নভেম্বর ০৪, ২০২২ ১৭:১০আজ ঐতিহাসিক চৌঠা নভেম্বর। এ দিবসটি ইরানে পালিত হয় দাম্ভিক শক্তিগুলো তথা বিশ্ব-সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস হিসেবে।
-
'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' অনুষ্ঠান সম্পর্কে মতামত
নভেম্বর ০৪, ২০২২ ১৬:৫২প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে আজকের (২৯/১০/২০২২, শনিবার) প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, জ্ঞান-বিজ্ঞানে ইরানিদের অবদান, কথাবার্তা ও ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস। প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই আমাদের খুব ভালো লেগেছে।
-
বিএনপির আন্দোলনের পতন ধ্বনি শোনা যাচ্ছে : ওবায়দুল কাদের
নভেম্বর ০৪, ২০২২ ১৫:৩৬১০ ডিসেম্বরের মহাসমাবেশ ঘিরে বিএনপির হুঁশিয়ারি পাত্তাই দিচ্ছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের পতনের ধ্বনি নয়, ১০ ডিসেম্বর বিএনপির আন্দোলনের পতন ঘণ্টা বাজবে।
-
'গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর পশ্চিমবঙ্গে ‘সিএএ’ কার্যকর করা হবে'
নভেম্বর ০৪, ২০২২ ১৫:১৮ভারতের পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার বলেছেন, গুজরাটে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা হবে। তিনি আজ (শুক্রবার) ওই মন্তব্য করেন।