খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরাতে বললেন প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/world-i115454-খেরসন_থেকে_বেসামরিক_নাগরিকদের_সরাতে_বললেন_প্রেসিডেন্ট_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ-নিয়ন্ত্রিত শহর খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ০৫, ২০২২ ০৮:০৭ Asia/Dhaka
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (শুক্রবার রেড স্কয়ার থেকে তোলা ছবি- এএফপি)
    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (শুক্রবার রেড স্কয়ার থেকে তোলা ছবি- এএফপি)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রুশ-নিয়ন্ত্রিত শহর খেরসন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। খেরসনের নিয়ন্ত্রণ নিয়ে ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ বাহিনীর তীব্র সংঘর্ষ চলছে এবং গত মাসের মাঝামাঝি সময় থেকে সেখানে রুশ সেনাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট পুতিন গতকাল ‘শুক্রবার’ একটি জাতীয় অনুষ্ঠান উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে দেয়া ভাষণে আরো বলেন, খেরসনের বিপজ্জনক যুদ্ধ-কবলিত এলাকাগুলো থেকে বেসামরিক লোকদের অবিলম্বে সরিয়ে আনতে হবে।

রুশ প্রেসিডেন্ট রেড স্কয়ারে দেয়া ভাষণে আরো বলেন, “খেরসনে এখন সবচেয়ে বিপজ্জনক অভিযান চালানো হবে। কাজেই বেসামরিক নাগরিকদের কষ্ট দেয়া যাবে না।” এ বক্তব্যের মাধ্যমে প্রেসিডেন্ট পুতিন খেরসনে সাঁড়াশি অভিযান চালানোর ইঙ্গিত দিলেন।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এরইমধ্যে খেরসন থেকে হাজার হাজার নাগরিককে বের করে নিয়ে এসেছে। খেরসন শহরকে ‘দুর্গে’ পরিণত করা হবে বলেও মস্কো ঘোষণা দিয়েছে। ইউক্রেন অবশ্য দাবি করছে, খেরসনের অধিবাসীদের জোর করে শহর থেকে বের করে দেয়া হচ্ছে যা যুদ্ধাপরাধের শামিল। রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন তার শুক্রবারের ভাষণে আরো বলেন, কিয়েভের ক্ষমতায় থাকা ‘নয়া নাৎসি’দের বিরুদ্ধে যুদ্ধ করা রাশিয়ার জন্য অপরিহার্য হয়ে পড়েছিল।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।