-
উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
নভেম্বর ০৩, ২০২২ ১৪:৩৩দক্ষিণ কোরিয়া দাবি করেছে, উত্তর কোরিয়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা যৌথভাবে যে বিশাল আকারের বিমান মহড়া চালাচ্ছে তার বিরুদ্ধে ক্ষোভ জানাতে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মন্তব্য করেন দক্ষিণ কোরিয়া।
-
ঢাকায় টিকটকারদের পুল পার্টিতে ইভটিজিংয়ের ঘটনায় তরুণ খুন, গ্রেফতার ৭
নভেম্বর ০৩, ২০২২ ১৪:৩০বাংলাদেশে কিশোর টিকটকারদের দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ থেকে তাদের গ্রেফতার করা হয়।
-
আফগানিস্তানে আইএসআইএসকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা এবং ব্রিটেন
নভেম্বর ০৩, ২০২২ ১৪:২৮আমেরিকা এবং ব্রিটেন আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস-কে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
-
ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ: হামাস
নভেম্বর ০৩, ২০২২ ১৩:২১ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের ভাইস প্রেসিডেন্ট বলেছেন: ইহুদিবাদী দখলদারদের পিছু হটানোর একমাত্র উপায় প্রতিরোধ।
-
ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা 'ভ্যাম্পায়ার' পাচ্ছে ইউক্রেন
নভেম্বর ০৩, ২০২২ ০৯:৪৫ইউক্রেন আশা করছে, শিগগিরই আমেরিকার কাছ থেকে ড্রোন বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ‘ভ্যাম্পায়ার’ হাতে পাবে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি প্যাট রাইডারও এ বিষয়ে ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন।
-
সৌদির ওপর ইরানের 'হামলা' নিয়ে উদ্বিগ্ন আমেরিকা; মাথাব্যথা নেই রিয়াদের
নভেম্বর ০৩, ২০২২ ০৯:০২সৌদি আরবের ওপর ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে ‘সম্ভাব্য সামরিক হামলা’র বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। এ বিষয়ে হোয়াইট হাউস গতকাল (বুধবার) বলেছে, "আমরা এ ধরনের হুমকির ঘটনায় উদ্বিগ্ন এবং সৌদি আরবের সঙ্গে সামরিক ও গোয়েন্দা চ্যানেলের মাধ্যমে লাগাতার যোগাযোগ করছি।" নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপত্র বার্তা সংস্থা রয়টার্সকে একথা বলেন।
-
পাকিস্তানের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করতে প্রস্তুত চীন: জিনপিং
নভেম্বর ০৩, ২০২২ ০৮:১৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পাকিস্তানকে বেইজিং সব সময় প্রতিবেশী হিসেবে কূটনৈতিক এজেন্ডায় শীর্ষে রাখে এবং ইসলামবাদের সাথে কৌশলগত সহযোগিতা জোরদার করতে আগ্রহী। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে গতকাল (বুধবার) এক বৈঠকে একথা বলেছেন শি জিনপিং।
-
এবার কানাডার এক প্রতিষ্ঠান ও ৮ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিল ইরান
নভেম্বর ০৩, ২০২২ ০৭:১৩সন্ত্রাসবাদে সমর্থন ও ইরানের সাম্প্রতিক গোলযোগে উস্কানি দেয়ার অভিযোগে কানাডার আট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।
-
পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত না এড়ালে বিপদ: রাশিয়া
নভেম্বর ০৩, ২০২২ ০৫:২৪রাশিয়া বলেছে, বিশ্ব সমাজের উচিত পরমাণু অস্ত্রধর দেশগুলোর মধ্যে সংঘাত এড়ানার চেষ্টা করা, তা না হলে বিশ্বে ‘ভয়াবহ পরিস্থিতি’ তৈরি হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে।
-
সৌদিতে হামলার পরিকল্পনার কথা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করল ইরান
নভেম্বর ০৩, ২০২২ ০৫:১৪ইরান সৌদি আরবে হামলা করতে যাচ্ছে বলে কোনো কোনো পশ্চিমা গণমাধ্যম যে খবর প্রচার করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, দেশটির বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে।