-
ইউক্রেনকে কয়েক দশকের পুরনো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দেবে আমেরিকা
অক্টোবর ২৬, ২০২২ ০৬:১৭গুদামে পাঠিয়ে দেয়া বহু পুরনো মডেলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিক্ষা ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এটি বলেছে, মার্কিন সরকার গুদাম থেকে বের করে এমআইএম-২৩ হওক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।
-
মার্কিন তেলের কৌশলগত রিজার্ভ খুলে দেয়ার সমালোচনায় সৌদি আরব
অক্টোবর ২৬, ২০২২ ০৫:৪৭আমেরিকার কৌশলগত জরুরি তেলের রিজার্ভ খুলে দেয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ বলেছে, তেলের বাজারে ‘কারসাজি করতে’ এ পদক্ষেপ নেয়া হয়েছে। জরুরি রিজার্ভ হারালে অদূর ভবিষ্যতে বিপদে পড়তে হতে পারে বলেও সতর্ক করে দিয়েছে সৌদি আরব।
-
ইসরাইলি পাশবিকতা বন্ধ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ইরানের আহ্বান
অক্টোবর ২৬, ২০২২ ০৫:০০অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা ও পাশবিকতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হওয়ার পর এ আহ্বান জানাল তেহরান।
-
ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইরান
অক্টোবর ২৬, ২০২২ ০৪:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে শিগগিরই নিষেধাজ্ঞা আরোপ করবে তেহরান। ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে এদেশের কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ইইউ নিষেধাজ্ঞা আরোপ করার পর পররাষ্ট্রমন্ত্রী একথা জানালেন।
-
গুজরাটের ভদোদরায় সাম্প্রদায়িক সহিংসতা: পাথর নিক্ষেপ, রাস্তার আলো বন্ধ করে পোড়ানো হল গাড়ি
অক্টোবর ২৫, ২০২২ ১৭:৫৫ভারতে বিজেপিশাসিত গুজরাটের ভদোদরায় দেওয়ালি উৎসবের রাতে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি হয়েছে। গতকাল (সোমবার) দিবাগত রাত ১টার দিকে নগরীর পানিঘাট এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় তুমুল পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
-
পশ্চিমবঙ্গে নৈরাজ্যের পরিস্থিতি, সরকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে : বিকাশরঞ্জন ভট্টাচার্য
অক্টোবর ২৫, ২০২২ ১৭:০০ভারতের পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য এমপি। রাজ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ এবং কোলকাতায় চাকরি প্রার্থীদের ৫৯০ দিন ধরে একটানা ধর্না-অবস্থান কর্মসূচি প্রসঙ্গে তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।
-
ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ঋষি সুনাক নির্বাচিত হওয়ায় মোদীর শুভেচ্ছা, ভারতে মিশ্র প্রতিক্রিয়া
অক্টোবর ২৫, ২০২২ ১৬:১৬ব্রিটেনে ভারতীয় বংশদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
-
ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক কোন সমীকরণ সম্ভব নয়: প্রেসিডেন্ট রায়িসি
অক্টোবর ২৫, ২০২২ ১৫:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে ইরান বর্তমানে শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তেহরানকে বাদ দিয়ে আঞ্চলিক কোনো সমীকরণ সম্ভব নয়।
-
'পাশ্চাত্যের গণমাধ্যমগুলোর আধিপত্যকামী নীতি রুখতে এশিয়ার গণমাধ্যমের ভূমিকা অপরিসীম'
অক্টোবর ২৫, ২০২২ ১৫:৩৬অর্গানাইজেশন অফ এশিয়া-প্যাসিফিক নিউজ এজেন্সি বা (ওএএনএ)র ১৮তম সাধারণ অধিবেশন সোমবার তেহরানে শুরু হয়েছে।
-
ইরানের সর্বোচ্চ নেতা: কর্তব্যে যিনি কঠিন, বিশ্বাসে সূর্যের মতো
অক্টোবর ২৫, ২০২২ ১৫:১২ইরানে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনীর সুযোগ্য উত্তরসূরী ও বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনেয়ীর কণ্ঠে বারবার ধ্বনিত হচ্ছে উন্নত ও সমৃদ্ধ ইরানের জন্য আগামীর শপথ। কর্তব্যে তিনি কঠিন, নিজের বিশ্বাসে তিনি সূর্যের মতো।