-
মৃত্যুর কারণ আঘাত নয়, সেরিব্রাল হাইপোক্সিয়া
অক্টোবর ০৭, ২০২২ ১৩:৩৪বহুল আলোচিত মাহসা আমিনি'র মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।
-
তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নাখোশ হয়ে যা করতে চায় আমেরিকা
অক্টোবর ০৭, ২০২২ ১৩:২৫তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের তেল উৎপাদন কমানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে আমেরিকা। ওয়াশিংটন মনে করছে এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করেছে। এ কারণে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্র্যাট দলের একদল সিনেটর এক বিল উত্থাপন করেছেন।
-
চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এ বিজয়ীদের নাম ঘোষণা
অক্টোবর ০৭, ২০২২ ১২:৫২বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত চিঠি লেখা প্রতিযোগিতা সেপ্টেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে তিনজনকে বিজয়ী করা হয়েছে।
-
বিদেশি মদদে ইরানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা: যুদ্ধাস্ত্রসহ ১৭ জন আটক
অক্টোবর ০৭, ২০২২ ১২:৩৪ইরানে মহিলা পুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যুর ঘটনাকে অজুহাত করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার সময় ১৭ ব্যক্তিকে যুদ্ধাস্ত্রসহ আটক করা হয়েছে। এ খবর দিয়েছেন ইরানের পুলিশের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশতারি। তিনি বলেছেন, আটক ব্যক্তিরা টার্গেটেড কিলিং মিশন চালিয়ে সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগকে উস্কে দিতে চেয়েছিল। তিনি তদন্ত এবং জড়িত আরো ব্যক্তিদের চিহ্নিত করার স্বার্থে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি।
-
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার মহড়া দিল ৩ দেশ
অক্টোবর ০৭, ২০২২ ১২:০৬উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার মহড়া দিয়েছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও জাপান। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ খবর জানিয়ে বলেছে, মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান, দক্ষিণ কোরিয়ার একটি এবং জাপানের দু’টি ডেস্ট্রয়ার বৃহস্পতিবার এ মহড়ায় অংশ নিয়েছে।
-
গবেষণা ও উন্নয়নে মার্কিন বিনিয়োগের র্যাঙ্কিংয়ে ধস: বাইডেনের স্বীকারোক্তি
অক্টোবর ০৭, ২০২২ ১২:০৪মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন উন্নয়ন ও গবেষণায় বিনিয়োগের ক্ষেত্রে তাঁর দেশের র্যাঙ্কিং ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।
-
রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো
অক্টোবর ০৭, ২০২২ ১১:৫০ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।
-
পাকিস্তানের কাছে ২১ রানে হেরে ত্রিদেশীয় সিরিজ শুরু করল বাংলাদেশ
অক্টোবর ০৭, ২০২২ ০৮:৫০বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২১ রানের সহজ জয় পেয়েছে পাকিস্তান। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বাংলাদেশকে কখনোই ম্যাচ জেতার মতো মেজাজে দেখা যায়নি! শেষদিকে ইয়াসির আলি রাব্বি অপরাজিত ঝড়ো ইনিংসে কেবল হারের ব্যবধানই কমাতে পারেন।
-
যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৭, ২০২২ ০৬:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানে কিছু স্বার্থান্বেষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।
-
ইরানের সাম্প্রতিক নৈরাজ্যে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিক আটক
অক্টোবর ০৭, ২০২২ ০৩:৪৮ইরানের সাম্প্রতিক নৈরাজ্য ও গোলযোগে উস্কানিদাতা দুই ফরাসি নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।