-
রাশিয়ার সেই প্রমোদতরি জব্দের কথা অস্বীকার করল জার্মানি
মার্চ ০৪, ২০২২ ১৬:১৩রাশিয়ার বিলাসবহুল একটি প্রমোদতরি জব্দের কথা অস্বীকার করেছে জার্মানি। হামবুর্গ শিপইয়ার্ডের কর্মকর্তারা ফরাসি বার্তা সংস্থাকে বলেছেন, রাশিয়ার কোনো প্রমোদতরি জব্দ করা হয়নি। এ সংক্রান্ত যেসব খবর ও প্রতিবেদন প্রচার হয়েছে তা ভিত্তিহীন।
-
উত্তর প্রদেশে কেবল ধর্মের ভিত্তিতে নয়, মিথ্যার ভিত্তিতে ভোট নেওয়া হচ্ছে : রাহুল গান্ধি
মার্চ ০৪, ২০২২ ১৫:৪৬ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধি এমপি বলেছেন, এখানে কেবল ধর্মের ভিত্তিতে ভোট নেওয়া হচ্ছে না, এখানে মিথ্যার ভিত্তিতে ভোট নেওয়া হচ্ছে। উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের মধ্যে তিনি আজ (শুক্রবার) বারাণসীতে এক নির্বাচনী সমাবেশে ওই মন্তব্য করেন।
-
দুর্নীতি করে দেশকে ফোকলা করে দিয়েছে সরকার: মির্জা ফখরুল
মার্চ ০৪, ২০২২ ১৫:৪১'দুর্নীতি করে সরকার দেশকে ফোকলা করে দিয়েছে। যদি ভালোয় ভালোয় বিদায় নিতে চান তবে দুর্নীতি বন্ধ করেন। তা না হলে আপনাদের পিঠের চামড়া এদেশে থাকবে না'। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
জম্মু-কাশ্মীরে নির্বাচন নিয়ে মার্কিন বিবৃতি প্রসঙ্গে বিভিন্ন দলের প্রতিক্রিয়া
মার্চ ০৪, ২০২২ ১৫:৩৫জম্মু-কাশ্মীরের আঞ্চলিক দলগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, বিশ্ব কাশ্মীরের বাস্তব পরিস্থিতি সম্পর্কে সচেতন। আজ (শুক্রবার) হিন্দি গণমাধ্যম ‘লাইভ হিন্দুস্তান’-এ ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
-
যুদ্ধাবস্থায় ইউক্রেনে জাহাজ পাঠানোর নিন্দা জানিয়েছে নাবিকদের সংগঠন
মার্চ ০৪, ২০২২ ১৫:২৮যুদ্ধাবস্থায় ইউক্রেনে বাংলাদেশি জাহাজ পাঠানো ও জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন ।
-
ইউক্রেন সংকটে মার্কিন দ্বিচারিতা স্পষ্ট: ইরান
মার্চ ০৪, ২০২২ ১৫:১৭তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইউক্রেন সংকটে আমেরিকার দ্বিচারিতা আরও একবার বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। ঐ সংকটের পেছনেও রয়েছে মার্কিন নীতি।
-
বাহরাইনের রাজার রিয়াদ সফর: সৌদি সেনা প্রেরণ ১২ বছরে পড়লো
মার্চ ০৪, ২০২২ ১৪:৪৮আর মাত্র দশ দিন পর বাহরাইনে সৌদি সেনা প্রেরণের ঘটনা ১২তম বছরে প্রবেশ করবে। এরই মধ্যে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা রিয়াদ সফরে গিয়ে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাত করেছেন। বাহরাইনের রাজা গতকাল ৩ মার্চ ওই সাক্ষাতে মিলিত হন এবং দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি ছাড়াও আঞ্চলিক বিষয়াদি নিয়েও কথাবার্তা বলেছেন।
-
পাকিস্তানে মসজিদে হামলায় নিহত ৫৬, ইরানের তীব্র নিন্দা
মার্চ ০৪, ২০২২ ১৪:৩৬পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে কোচা রিসালদার এলাকার একটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৬ জন মুসল্লি নিহত ও আরও অন্তত ১৯০ জন আহত হয়েছেন।
-
ইসরাইল সৌদি আরবের সম্ভাব্য মিত্র হতে পারে
মার্চ ০৪, ২০২২ ১৪:২৫সৌদি যুবরাজ এবং দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান বলেছেন, অভিন্ন স্বার্থের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইল তার দেশের শত্রু নয় বরং সম্ভাব্য মিত্র হতে পারে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সঙ্গে যখন ইহুদিবাদী ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করেছে তখন সৌদি যুবরাজ এই মন্তব্য করলেন।
-
রুশ হামলায় ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন
মার্চ ০৪, ২০২২ ১৩:৫৩যুদ্ধের নবম দিনেও ইউক্রেনে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এদিন রুশ বাহিনীর গোলাবর্ষণে ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।