সর্বশেষ খবর
  • ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

    মার্চ ০৩, ২০২২ ১৬:০১

    ৯ হাজার রুশ সেনাকে হত্যার দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ (বৃহস্পতিবার) জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত রুশ বাহিনীর ৯ হাজার সেনা নিহত হয়েছে।

  • ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ: মোদি সরকারের সমালোচনা করল কংগ্রেস

    ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের দুর্ভোগ: মোদি সরকারের সমালোচনা করল কংগ্রেস

    মার্চ ০৩, ২০২২ ১৫:৫৩

    যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফিরতে দুর্ভোগের জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে কংগ্রেসের সিনিয়র নেতা অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, এই সরকার ইলেকশন মোডে থাকায় ছাত্র-ছাত্রীরা এত বিপদের মধ্যে আছে।

  • ইউক্রেনকে নিরস্ত্রীকরণের আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    ইউক্রেনকে নিরস্ত্রীকরণের আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ ০৩, ২০২২ ১৫:৫১

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, পরবর্তী ধাপে ওই অঞ্চলের জনগণকেই তাদের ভাগ্য নির্ধারণ করতে হবে। তিনি বলেছেন, এটা প্রমাণিত হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাশ্চাত্য ইউক্রেনকে ব্যবহার করছে এবং গত দুই বছরে বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন বিপুল সমরাস্ত্র মজুদ করেছে।

  • উত্তর প্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানালেন মমতা

    উত্তর প্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করার আহ্বান জানালেন মমতা

    মার্চ ০৩, ২০২২ ১৫:৪৯

    ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উত্তর প্রদেশ থেকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ (বৃহস্পতিবার) উত্তর প্রদেশের বারাণসীতে সমাজবাদী পার্টির জোটের সমর্থনে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই আহ্বান জানান।

  • আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

    আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করল রাশিয়া

    মার্চ ০৩, ২০২২ ১৫:৪১

    ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিক্রিয়ায় আমেরিকায় রকেট ইঞ্জিন সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মস্কো।

  • আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়, ইউক্রেনে অভিযান চলবে: রাশিয়া

    আমেরিকার কাছে আত্মসমর্পণ নয়, ইউক্রেনে অভিযান চলবে: রাশিয়া

    মার্চ ০৩, ২০২২ ১৫:৩৬

    রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন- ইউক্রেনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে, আমেরিকার হুমকির কাছে মস্কো নতিস্বীকার করবে না। আজ (বৃহস্পতিবার) রাশিয়ার 'আরবিকে' টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেছেন।

  • সৌদির পক্ষে ইরানবিরোধী গুপ্তচরবৃত্তির দায়ে ৩ সন্ত্রাসীর কারাদণ্ড

    সৌদির পক্ষে ইরানবিরোধী গুপ্তচরবৃত্তির দায়ে ৩ সন্ত্রাসীর কারাদণ্ড

    মার্চ ০৩, ২০২২ ১৫:২৫

    সৌদি আরবের পক্ষে ইরানের ওপর গোয়েন্দাবৃত্তির দায়ে তিন সন্ত্রাসী নেতাকে কারাদণ্ড দিয়েছে ডেনমার্কের একটি আদালত। এই তিন সন্ত্রাসী নেতা ইরানের ভেতরে বিভিন্ন ধরনের সন্ত্রাসী হামলায় জড়িত ছিল।

  • নাসুম-সাকিবের স্পিন জাদুতে আফগানদের গুঁড়িয়ে দিল বাংলাদেশ

    নাসুম-সাকিবের স্পিন জাদুতে আফগানদের গুঁড়িয়ে দিল বাংলাদেশ

    মার্চ ০৩, ২০২২ ১৫:০৫

    নাসুম আহমেদ ও সাকিব আল হাসানের স্পিন জাদুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে ৬১ রানে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।  এই জয়ে ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।  

  • 'এই ঘটনা আমাদেরকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে দেবে'

    'এই ঘটনা আমাদেরকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে দেবে'

    মার্চ ০৩, ২০২২ ১৪:৪৬

    ইউক্রেনের ওপর ‘নো ফ্লাই জোন’ প্রতিষ্ঠার ব্যাপারে যেকোনো পরিকল্পনার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, এই ধরনের যেকোনো পদক্ষেপ আমেরিকা ও রাশিয়ার মতো বিশ্বের দুই বৃহৎ পরমাণু শক্তিধর দেশকে সর্বাত্মক যুদ্ধের মুখে ঠেলে দেবে।