'রেডিও তেহরান একটি আদর্শ গণমাধ্যম'
https://parstoday.ir/bn/news/letter-i100786-'রেডিও_তেহরান_একটি_আদর্শ_গণমাধ্যম'
ইরানসহ মধ্যেপ্রাচ্যর বস্তুনিষ্ঠ সংবাদের জন্য উল্লেখযোগ্য একটি গণমাধ্যম রেডিও তেহরান। রেডিও তেহরানের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদ পেয়ে থাকি। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে ইরানের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে, ইরানবিষয়ক খোঁজখবর অনেকে রাখেন। বাংলাদেশের সব গণমাধ্যমও ইরানের সংবাদকে গুরুত্ব দিয়ে থাকে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২১ ১৮:২৭ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান একটি আদর্শ গণমাধ্যম'

ইরানসহ মধ্যেপ্রাচ্যর বস্তুনিষ্ঠ সংবাদের জন্য উল্লেখযোগ্য একটি গণমাধ্যম রেডিও তেহরান। রেডিও তেহরানের মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সংবাদ পেয়ে থাকি। আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে ইরানের প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে, ইরানবিষয়ক খোঁজখবর অনেকে রাখেন। বাংলাদেশের সব গণমাধ্যমও ইরানের সংবাদকে গুরুত্ব দিয়ে থাকে।

রেডিও তেহরানের অনুষ্ঠান সবার হৃদয় জয় করেছে। রংধনু আসর, প্রিয়জন, পাশ্চাত্য জীবন ব্যবস্থা, আদর্শ মানুষ গড়ার কৌশল, কথাবার্তা, ইরাক-ইরান যুদ্ধের ইতিহাস, সাক্ষাৎকার, গল্প ও প্রবাদের গল্প, ইরান ভ্রমণসহ সবগুলো অনুষ্ঠান শ্রোতাদের মন কেড়েছে। যারা একবার রেডিও তেহরান মনোযোগ সহকারে শুনবে তাদের সবসময় শুনতে মন চাইবে।

রেডিও তেহরানের উপস্থাপনা অসাধারণ, চমৎকার উপস্থাপন করে থাকেন। রেডিও তেহরানের সাংবাদিক ও উপস্থাপকরা খুবই আন্তরিক এবং বিনয়। সর্বোপরি বলা যায় রেডিও তেহরান একটি আদর্শ গণমাধ্যম।

এম. এইচ. সোহেল

সম্পাদক, অভিযাত্রী পত্রিকা, চট্টগ্রাম  

গ্রাম: নোয়াপাড়া, ডাকঘর ও থানা: চৌদ্দগ্রাম,

জেলা: কুমিল্লা, বাংলাদেশ।

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।