'ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান'
https://parstoday.ir/bn/news/letter-i109912-'ইসলামের_পক্ষে_সত্য_বলার_একমাত্র_সাহসী_গণমাধ্যম_রেডিও_তেহরান'
প্রযোজক, প্রিয়জন, রেডিও তেহরান। সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। রেডিও তেহরানের বাংলা মাধ্যমকে আন্তরিক মোবারকবাদ। ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান। নাস্তিক ছাড়া সবাই কম-বেশী নিজ নিজ ধর্মে বিশ্বাসী।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ৩০, ২০২২ ০৪:০৬ Asia/Dhaka
  • 'ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান'

প্রযোজক, প্রিয়জন, রেডিও তেহরান। সালাম ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। রেডিও তেহরানের বাংলা মাধ্যমকে আন্তরিক মোবারকবাদ। ইসলামের পক্ষে সত্য বলার একমাত্র সাহসী গণমাধ্যম রেডিও তেহরান। নাস্তিক ছাড়া সবাই কম-বেশী নিজ নিজ ধর্মে বিশ্বাসী।

আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম। ইসলাম ন্যায়, শান্তি ও সত্যের ধর্ম। ইসলামের পরিপূর্ণ মর্ম বিশ্বের সকল মানুষের কাছে পৌঁছে দিতে মহান আল্লাহপাক তার প্রিয় হাবীব মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেন সকল মানুষের জন্য রহমতস্বরূপ।

সকল মানুষের মধ্যে একমাত্র বিশ্বাসী, সৎ, পরম দয়ালু ও ন্যায়পরায়ন মহামানব ছিলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)। আমার নবী এবং তাঁর পরিবার নিয়ে যে বা যারা কটুক্তি করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অপবাদকারী ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক আমীন।

আমরা সবাই যার যার নিজ ধর্ম সঠিকভাবে পালন করি এবং অন্যের ধর্ম নিয়ে অহেতুক বিতর্ক, মানুষে মানুষে বিবেধ, বিরোধ সৃষ্টি করা থেকে বিরত থাকি। পরিশেষে সিলেটসহ সারা বাংলাদেশ বন্যাকলিত বানভাসি অসহায় মানুষের জন্য প্রার্থনা করি- হে আল্লাহ! আপনি আপনার প্রিয় বান্দাদের হেফাজত করেন, আমিন। সবার মঙ্গল কামনায়।

 

জিল্লুর রহমান জিল্লু

সভাপতি, তৃণমূল বেতারশ্রোতা তথ্য ক্লাব

মাহমুদ ভিলা, আবদুল্লাহ সড়ক

পোঃ কাশিপুর, বরিশাল সদর-৮২০৫, বরিশাল, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।