'রেডিও তেহরান শ্রোতাদের মাঝে মেলবন্ধন তৈরি করেছে'
https://parstoday.ir/bn/news/letter-i110532-'রেডিও_তেহরান_শ্রোতাদের_মাঝে_মেলবন্ধন_তৈরি_করেছে'
প্রিয় পরিচালক, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগ আজ একটি জীবন্ত বায়োডাটা, আয়না, দলিল, ইতিহাসের সাক্ষী ও ইসলামী ঝাণ্ডার নাম। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অজস্র পাঠক-শ্রোতার মণিকোঠায় তার স্থান।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১৪, ২০২২ ০৮:৫২ Asia/Dhaka
  • 'রেডিও তেহরান শ্রোতাদের মাঝে মেলবন্ধন তৈরি করেছে'

প্রিয় পরিচালক, আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগ আজ একটি জীবন্ত বায়োডাটা, আয়না, দলিল, ইতিহাসের সাক্ষী ও ইসলামী ঝাণ্ডার নাম। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অজস্র পাঠক-শ্রোতার মণিকোঠায় তার স্থান।  

প্রতি রোববার নিয়মিত সুমিষ্ঠ স্বরে কুরআন তেলাওয়াত, তরজমা ও তাফসিরভিত্তিক অনুষ্ঠান কুরআনের আলো আমাদের যেমন মুগ্ধ করে তেমনি আল্লাহর গুণবাচক নাম নিয়ে সুন্দর উপস্থাপনা 'আসমাউল হুসনা' আমাকে মোহিত করে। আল্লাহকে জানার এক সুন্দর অনুষ্ঠান আসমাউল হুসনা। আল্লাহ তাঁর বান্দাদের গুণবাচক ৯৯টি নাম উপহার দিয়েছেন। যেমন- ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া গাফফারু, ইয়া সাত্তারু, ইয়া খালিকু ইত্যাদি।

আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা, রিজিকদাতা। অসীম  দয়ালু। আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু তিনি আমাদের ভোলেন না।

রেডিও তেহরান শ্রোতাদের মাঝে আজ মেলবন্ধন তৈরি করেছে। আমি চেষ্টা করছি রেডিও তেহরানকে সবার মাঝে তুলে ধরার। আইআরআইবি ফ্যান ক্লাব, রংপুর এগিয়ে যাচ্ছে, সামনে সুখবর আসছে। ভালো কাজে এগিয়ে আসার অনুপ্রেরণা জুগিয়েছে প্রিয় রেডিও তেহরান। তাই তো খবরের সঙ্গে ২৪ ঘণ্টা মানে রেডিও তেহরান। প্রতিটি অনুষ্ঠান প্রশংসা পাবার দাবিদার। শুভ কামনা সবার জন্য।

'আসুন আমরা বেতার শুনি, বেতারে আস্থা ও বিশ্বাস রাখি'।

 

শুভেচ্ছান্তে,

এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু

সভাপতি, আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব

ও সদস্য, আই আর আই বি ফ্যান ক্লাব, বাংলাদেশ।

গ্রাম: সৈয়দপুর,  ডাকঘর: মাদ্রাসা সৈয়দপুর, উপজেলা: পীরগাছা, জেলা: রংপুর।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।