'রেডিও তেহরান মানে শ্রোতাবান্ধব, বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ একটি কণ্ঠস্বর'
জনাব, আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি ফেসবুক লাইভের পাশাপাশি মাঝে মাঝে ওয়েবসাইট থেকে রেডিও তেহরান বাংলা বিভাগের অনুষ্ঠান নিয়মিত শুনে যাচ্ছি। শ্রোতাদের মাঝে শেয়ারও করছি ফেসবুক লাইভ অনুষ্ঠান। কিন্তু দুঃখের বিষয় প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও মেইল যোগাযোগ করা হচ্ছে না রেডিও তেহরানের সাথে। যদিও সব সময় সাথেই আছি সকল অনুষ্ঠানের আকর্ষণীয় আয়োজনে।
আর রেডিও তেহরানের কথা কী আর বলব! রেডিও তেহরান মানে শ্রোতা বান্ধব, প্রচণ্ড শ্রোতাপ্রিয়, বস্তুনিষ্ঠ ও বলিষ্ঠ একটি কণ্ঠস্বর। শ্রোতাদের মূল্যায়ন ও চাহিদার কথা হয়তো এমনভাবে কোনো বেতার গুরুত্ব দেয় না। শ্রোতা মানেই রেডিও তেহরান, চাহিদা মাফিক অনুষ্ঠান মানেই রেডিও তেহরান, বলিষ্ঠ কণ্ঠস্বর মানেই রেডিও তেহরান, শ্রোতাদের মনের প্রতিফলন মানেই রেডিও তেহরান।
রেডিও তেহরানের শ্রোতাদের প্রতি ভালোবাসা আর সকলকে একইভাবে মূল্যায়ন করা হয় এই মাধ্যমে। আমার খুবই ভালো লাগে শ্রোতাদের প্রত্যেক ইদ ও ইরানের বর্ষবরণে শুভেচ্ছা কার্ড দিয়ে শুভেচ্ছা জানানো। এবার ইদেও তার ব্যতিক্রম হয়নি। যদিও আমি ইদ শুভেচ্ছা জানাতে পারিনি আপনাদের।
যাইহোক, দেরিতে হলেও শুভেচ্ছা জানাচ্ছি “ইদ মুবারক”। পত্র যোগাযোগ না করতে পারলেও সাথেই আছি, ধরে নিবেন নিয়মিত অনুষ্ঠান শুনছি অনলাইনে।
শামীম উদ্দিন শ্যামল
গ্রাম: কৃষ্ণপুর, ডাকঘর: বড়গাছিহাট-৬৩২১
উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।