শ্রোতাদের মতামত
‘রংধনু আসর’ একটি সুন্দর, আকর্ষণীয়, চমৎকার ও শিক্ষণীয় অনুষ্ঠান
আসসালামু আলাইকুম, আশা ও প্রার্থনা করি মহান আল্লাহ’র অশেষ রহমতে আপনারা সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা পরিবারের সকলের জন্যে রইল শাপলা ফুলের একরাশ শুভেচ্ছা।
রেডিও তেহরান সব বয়সী শ্রোতাদের কথা বিবেচনা করে নানা বৈচিত্র্যের অনুষ্ঠানমালা আমাদের জন্যে উপহার দিয়ে থাকে। এমনই একটি সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান হলো- ‘রংধনু আসর’। ছোটদের জন্য মজার ও শিক্ষণীয় এ অনুষ্ঠানটি সবার প্রিয়। সুন্দর সুন্দর শিক্ষণীয় গল্প, ছোট্ট ছোট্ট সোনামণিদের সাক্ষাৎকার আর তাদের নিজের কণ্ঠে গান, আবৃত্তি এ অনুষ্ঠানটিতে আলাদা মাত্রা যোগ করে। সেই সাথে অবশ্যই এই সুন্দর অনুষ্ঠানটির পরিবেশনাও চমৎকার! সব মিলিয়ে একটি সুন্দর, আকর্ষণীয়, চমৎকার ও শিক্ষণীয় রংধনু আসরটি ছোট বড় সবার প্রিয় একটি অনুষ্ঠান।
গত ২১ শে জুলাই ‘রংধনু’ আসরে হযরত আলী (আ.)-এর বীরত্ব ও মহানুভবতার বিষয়ে পরিবেশনাটি ছিল অনবদ্য। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য ছোটদের মনের মণিকোঠায় স্থান করে নিতে পারে এমন সব পরিবেশনা। ঐতিহাসিক সত্য ঘটনার দৃষ্টান্তমূলক এমন সুন্দর আসর অনুষ্ঠানটিকে আলাদা মর্যাদা দান করেছে।
প্রস্তাব:
অনুষ্ঠানে প্রচলিত গালগল্প, অলীক কল্পনা বা প্রবাদের গল্প প্রচার না করে এমন ঐতিহাসিক ঘটনা তুলে ধরলে ভালো হয়। ইসলামের ইতিহাসে নানা মনীষী, ইমাম, নবী-রাসূলগণের কর্মজীবন, তাঁদের ভূমিকা এসব নিয়ে সুন্দর সুন্দর গল্প ও ইতিহাস তুলে ধরলে ছোটরাসহ আমরাও উপকৃত হব। এসব সত্য ঘটনা প্রকৃতই আমাদের উৎসাহিত করবে আর আমরাও সেই সকল গৌরবময় ইতিহাসের কথা জানতে পারব।
রংধনু’ অনুষ্ঠানটি সুন্দরভাবে তৈরির জন্য আশরাফুর রহমান ভাই এবং উপস্থাপনার জন্য গাজী আব্দুর রশিদ ভাই এবং আক্তার জাহান আপাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো ও সুস্থ থাকুন এই কামনায়!
শুভেচ্ছান্তে-
এস এম নাজিম উদ্দিন
পশ্চিম বঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২২