‘আমার সন্তানকে বিকশিত করি রেডিও তেহরানের রংধনু আসর শুনিয়ে’
https://parstoday.ir/bn/news/letter-i111038-আমার_সন্তানকে_বিকশিত_করি_রেডিও_তেহরানের_রংধনু_আসর_শুনিয়ে’
সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতি সহ অনুপম শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের একজন একনিষ্ঠ নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। রেডিও তেহরানের শ্রোতা হওয়ার কারণে আমি সব দিক থেকেই লাভবান। আমি সংবাদের মাধ্যমে সমগ্র বিশ্বের সত্য সংবাদ শুনে আপডেট থাকি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ২৬, ২০২২ ০৮:৪৬ Asia/Dhaka
  • ‘আমার সন্তানকে বিকশিত করি রেডিও তেহরানের রংধনু আসর শুনিয়ে’

সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতি সহ অনুপম শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের একজন একনিষ্ঠ নিয়মিত শ্রোতা ও পত্র লেখক। রেডিও তেহরানের শ্রোতা হওয়ার কারণে আমি সব দিক থেকেই লাভবান। আমি সংবাদের মাধ্যমে সমগ্র বিশ্বের সত্য সংবাদ শুনে আপডেট থাকি।

নীতি-নৈতিকতা ও ইসলামের নানা দিক সমন্ধে জেনে নিজের ঈমানকে শাণিত করি। নিজ দেশের পাশাপাশি ইরানের চমৎকার মনোমুগ্ধকর  সংস্কৃতি, সাহিত্য ও কৃষ্টি সমন্ধে জেনে সমৃদ্ধ হই। দেশ-বিদেশের নানা পত্র লেখক বন্ধুদের সাথে সৌহার্দ্য ও সহমর্মিতায় পাশাপাশি থেকে আত্মিক আনন্দে তৃপ্ত হই। তাছাড়া রেডিও তেহরান থেকে প্রচারিত কিছু অনুষ্ঠান থেকে মহামূল্যবান তথ্য ও বিনোদনের মাধ্যমে জীবন গঠনের চমৎকার রসদ পাই যা আমাকে সুখের সোনালী সোপানে পৌঁছাতে সাহায্য করে। তেমনই একটি অনুষ্ঠান হলো রংধনু আসর।  প্রতি বৃহস্পতিবার রংধনু আসর শুনে শিক্ষণীয় গল্পে যে সারমর্ম পাই তা শিশু-কিশোরসহ সবার বিকশিত জীবনের জন্য অনস্বীকার্য ভূমিকা পালন করে।

মোবাইল স্ক্রিনে কার্টুন কিংবা ভিডিও নয়, আমি আমার সন্তানকে বিকশিত করি রেডিও তেহরান-এর রংধনু আসর শুনিয়ে। এতে আমার সন্তান থাকে নিরাপদ ও প্রাণবন্ত। মানসিক ভাবে চাঙ্গা ও সতেজতার পরশে প্রফুল্ল মনে আমার সন্তান এখন নিয়মিতভাবে শুনে বৃহস্পতিবারের রংধনু আসর।

রংধনুর সাত রঙে যেন সৌন্দর্যের ময়ূর পেখম মেলে নাচে রেডিও তেহরানের প্রতিটি রংধনু আসরে। শৈশব থেকেই শিশুরা ভালোবাসা ও স্নেহময়তার চাদরে বেড়ে ওঠুক সুস্থ মননে তাই আমি আমার সন্তানসহ আশেপাশের সকল শিশুর অভিভাবককে মতামত দেই রংধনু আসর শোনার জন্য। আমি মনে করি আদর্শ ও নৈতিকতার শ্রেষ্ঠ শিক্ষক রংধনু আসর। পরিশেষে এই অনুষ্ঠানটির আরো বৈচিত্র্যময় সুদীর্ঘ পথচলা কামনা করে আজ এখানেই ইতি টানছি।

 

বিনীত, 

 

হারুন অর রশীদ 

সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব

গ্রাম: পূর্ব নলছিয়া, পো: বিনোদটঙ্গী

থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর-২০১০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।