শ্রোতাদের মতামত
‘রেডিও তেহরানের অনুষ্ঠানের পরতে পরতে জীবন গঠনের রসদ দৃশ্যমান’
মহোদয়, সশ্রদ্ধ সালাম রইল রেডিও তেহরানের সকল কলাকুশলীসহ শ্রোতা বন্ধুদের। নিয়মিত অনুষ্ঠান শুনছি ও লিখছি। প্রতিটি অনুষ্ঠানই পুঙ্খানুপুঙ্খরুপে পর্যবেক্ষণ করছি ও আশ্চর্যান্বিত হচ্ছি।
রেডিও তেহরানের অনুষ্ঠানের প্রতিটি পরতে পরতে জীবন গঠনের রসদ দৃশ্যমান। অনুষ্ঠানের ভিতরই রয়েছে মনি মুক্তাসহ সোনার খনি। এর ভিতর থেকে আমাদেরকে আহরণ করতে হবে জীবন গঠনের কাঁচামাল। এ প্রসঙ্গে স্বাস্থ্যকথা, সুন্দর জীবন, আসমাউল হুসনা, জ্ঞান-বিজ্ঞানে ইরানির অবদান ইত্যাদি উল্লেখযোগ্য।
সারা বিশ্বে মুসলিম নিধনের কাহিনী সবাই জানে। রেডিও তেহরান ছাড়া এ ব্যাপারে কেউ সোচ্চার নয়। সবাই বাতিল শক্তির গোলামি করছে। রেডিও তেহরান তার সংগ্রামী কণ্ঠস্বর দিয়ে মুসলিম বিশ্বের সংবাদগুলোর সঠিক চিত্র আমাদের সামনে তুলে ধরছে। অন্যান্য বেতারে মুসলিম বিশ্বের সংবাদগুলোকে এড়িয়ে যাওয়া হয়। এজন্য রেডিও তেহরান আজ সারা বিশ্বে অন্যতম প্রচারমাধ্যম হিসেবে স্বীকৃতি পেয়েছে। রেডিও তেহরান সত্য ও ন্যায়ের প্রতীক।
গত ২৬-০৭-২০২২ ইং তারিখের ‘গল্প ও প্রবাদের গল্প’ শীর্ষক অনুষ্ঠানের গল্পটি আমার চিত্তে চাঞ্চল্য ঘটিয়েছে। উপস্থাপনায় ছিলেন রেজওয়ান হোসেন ও সোহেল আহমেদ। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত চমৎকার। গল্পটি ছিলে শিক্ষণীয়। প্রবাদটি ছিল ‘ধৈর্য ধর যাতে অনুতাপ করতে না হয়’।
ধৈর্য ধারণ না করলে যে ক্ষতির সম্মুখীন হতে হয় তার জ্বলন্ত প্রমাণ ঐ গল্পে ফুটে উঠেছে। কথায় বলে সবুরে মেওয়া ফলে। বিপদে ধৈর্য ধারণ করার শিক্ষা এ গল্প থেকে অনুধাবন করা যায়।
পরামর্শ:
প্রতিদিনের অনুষ্ঠান সূচি রেডিও তেহরানের ফেইসবুক পেজে অন্তত ৮/১০ ঘন্টা আগে দেয়া উচিত। কোন কোন অনুষ্ঠান প্রচারিত হবে তা শিরোনামসহ সামান্য বিশ্লেষণ শ্রোতা বন্ধুদেরকে আকৃষ্ট করবে বলে আমার বিশ্বাস। অবশ্য এটা একটা বাড়তি পরিশ্রম। তবে হয়ত বৃথা যাবে না।
আবারও লেখার অঙ্গীকার করে আজকের মত এখানেই শেষ করছি।
নজরুল ইসলাম
সভাপতি, বন্ধন অ্যান্ড লাকি শ্রোতা সংঘ
মহেশপুর, ঝিনাইদহ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।