'রংধনু আসর মনে এক বিচিত্র অভিজ্ঞতা ও অনুভবের সৃষ্টি হলো'
https://parstoday.ir/bn/news/letter-i111298-'রংধনু_আসর_মনে_এক_বিচিত্র_অভিজ্ঞতা_ও_অনুভবের_সৃষ্টি_হলো'
প্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান পরিবারের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ৩১, ২০২২ ১১:২৬ Asia/Dhaka
  • 'রংধনু আসর মনে এক বিচিত্র অভিজ্ঞতা ও অনুভবের সৃষ্টি হলো'

প্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই রেডিও তেহরান বাংলা অনুষ্ঠান পরিবারের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন।

শ্রাবণের সারাদিন প্রচণ্ড গরম ও তাপদাহে শরীরটা হালকা দুর্বল ও একেবারে এলোমেলো অবস্থায় দক্ষিণা হাওয়ায় যেভাবে দেহমনে শীতল ও শান্তির পরশ বুলিয়ে দেয় ঠিক সেভাবে সারা সপ্তাহ কর্মব্যস্ত জীবনে ক্ষণিক আনন্দ ও বিনোদনের উদ্দেশ্য সাপ্তাহিক রংধনু আসরের পাশে উপস্থিত হই এবং রেডিও তেহরানের মায়া ও মোহনীয় জাদুর পরশে সকল শারীরিক ও মানসিক কষ্ট ভুলে এক শান্তি, বিনোদন ও আনন্দ সাগরে অবগাহন করে নিজেকে ধন্য করি।

মানুষ আনন্দে বাঁচে, প্রাপ্তিতে পূর্ণতা পায় মানুষের জীবন। এই আনন্দ অবগাহনে তাইতো মানুষের নানা আয়োজন। তাঁর ওই জের ধরে গত ২৮ জুলাই শিশু-কিশোরদের মনোরঞ্জনের সাপ্তাহিক অনুষ্ঠান রংধনুর আরো একটি জমজমাট বৈচিত্র্যময় ও ভিন্ন আঙ্গিকের একটি অনুষ্ঠান শ্রদ্ধার আশরাফুর রহমান ভাইয়ের রচনা ও গ্রন্থনায় এবং গাজী আব্দুর রশিদ ভাই ও বোন আকতার জাহানের উপস্থাপনায় পরিবারের সকল সদস্য মিলে দারুণভাবে উপভোগ করলাম। অনুষ্ঠান শুনে সত্যি এক বিচিত্র অভিজ্ঞতা ও অনুভবের সৃষ্টি হলো মনে।

অনুষ্ঠানটির শুরুতেই জ্ঞানের বিভিন্ন স্তরের ব্যাখ্যা প্রদান করে বলা হলো জ্ঞান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই জ্ঞানের জোরেই কেহ হয় পণ্ডিত, কেহ হয় বুদ্ধিমান, বুদ্ধিজীবী, কেহ হয় সমাজের শ্রদ্ধার পাত্র। এগুলো সব ওই মানুষের কষ্ট উপার্জিত জ্ঞান। এর বাইরের আরো এক প্রকার জ্ঞানের কথা বলা হলো। তা হলো- নবী-রাসূলদের জ্ঞান যা আল্লাহ প্রদত্ত জ্ঞান। যে জ্ঞানের সাথে পৃথিবীর কোনো মানুষেরই জ্ঞানের তুলনা হয় না। নবী-রাসূলদের জ্ঞান ও প্রজ্ঞা ই হলো প্রকৃত জ্ঞান যা সরাসরি আল্লাহ তাদেরকে কে প্রদান করেন। যাকে ঐশী জ্ঞানও বলা হয়।

আজকের রংধনু আসরে শুনলাম এক জ্ঞানী শাসকের কথা। প্রাচীনকালের কোনো এক শাসক তাঁর মনে উদয় হওয়া কোনো এক জ্ঞান বা রহস্যের কথা মনে ঘুরপাক খাচ্ছিল কিন্তু কোনো বিশ্বস্ত পাত্র না পাওয়ায় তা  বলা সম্ভব হচ্ছিল না। ফলে ওই রহস্যময় কথাটি তাঁর নিকট ভারী বোঝা মনে হচ্ছিল। অবশেষে রাজ দরবারের সভাসদদের নিকট বলবে বলে মনস্থ করে তাদেরকে ডাকল এবং হুঁশিয়ারি করে বলল যে, এই রহস্যের কথা ফাঁস করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু কোনো সভাসদ ওই এই গোপন কথা গোপন রাখতে পারল না। পরিণাম স্বরূপে শাসক সবাইকে মৃত্যুদণ্ডের আদেশ দিল। তাঁদের মাঝে এক বৃদ্ধ সভাসদ বিনীত সুরে ওই শাসকই অপরাধী বলে সাব্যস্ত করে বললেন: জাহাঁপনা, আপনি নিজেই তো আপনার মনের গোপন রহস্য ধরে রাখতে পারেন নি। বাঁধের মুখ খুলে দিয়েছেন তাহা তো দেশময় ছড়িয়ে পড়বেই। শাসক তখন নিজের ভুল বুঝতে পেরে সবাইকে ক্ষমা করে দিল।

গল্পটির শিক্ষণীয় দিক ছিল- গোপন কথা বা রহস্য কারো নিকট প্রকাশ করতে নেই। যাকে বিশ্বস্ত বলে মনে করা হয় তারও বিশ্বস্ত বন্ধু থাকতে পারে। হয়তো তার নিকট গোপন রহস্য ফাঁস করে দেবে। তাই নিজের মনের গোপন রহস্য নিজের মনের ভেতরেই লালন করতে হয়। সুন্দর গল্প নির্বাচন সত্য আমাকে মোহিত করেছে। আজকের রংধনু আসরে ছোট্ট মনির গাওয়া গানটিও ছিল চমৎকার ও অনবদ্য।

প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর ও শিক্ষণীয় রংধনুর আসর উপহার দিয়ে রেডিও তেহরান আমাদেরকে যেভাবে ঋণী করে চলেছে তা কখনো শোধ করা সম্ভব নয়। শেষে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।

    

ধন্যবাদান্তে,

আব্দুস সালাম সিদ্দিক

সভাপতি, সকাল-সন্ধ্যা রেডিও লিসেনার্স ক্লাব

কান্দুলিয়া, বড়পেটা, আসাম, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১