‘খিদের জন্য দরকার অন্ন আর মনের খোরাক জোগানোর জন্য রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/letter-i111496-খিদের_জন্য_দরকার_অন্ন_আর_মনের_খোরাক_জোগানোর_জন্য_রেডিও_তেহরান’
আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তালার নাম নিয়ে আমার প্রিয় বেতার রেডিও তেহরানের প্রিয়জনে কিছু বলার জন্য মেইল করছি। আশা করি আল্লাহ পাকের দোয়াতে সবাই কুশলেই আছেন। রেডিও তেহরানের কলাকুশলীবর্গকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ০৫, ২০২২ ০৮:১১ Asia/Dhaka
  • ‘খিদের জন্য দরকার অন্ন আর মনের খোরাক জোগানোর জন্য রেডিও তেহরান’

আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তালার নাম নিয়ে আমার প্রিয় বেতার রেডিও তেহরানের প্রিয়জনে কিছু বলার জন্য মেইল করছি। আশা করি আল্লাহ পাকের দোয়াতে সবাই কুশলেই আছেন। রেডিও তেহরানের কলাকুশলীবর্গকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন।

বহিঃবিশ্বে শর্টওয়েভের অনুষ্ঠান যখন প্রায় বন্ধের দিকে তখন আমার প্রিয় বেতার রেডিও তেহরান যুগ যুগ জিও।

খিদের জন্য দরকার অন্ন আর মনের খোরাক জোগানোর জন্য রেডিও তেহরান। আমার স্লোগান কিছু জানতে গেলে মনের খোরাক জোগানোর জন্য রেডিও তেহরানকে হৃদয়ে। গেঁথে নিতে হবে। তাই রেডিও তেহরানকে আমি কোনদিন ভুলিনি আর ভুলবও না।

আমার বেতার জগতে আগমন ৮০ দশকে। রেডিও তেহরান ১৯৮২ সালে বাংলা অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়, আমি শোনা শুরু করি ৮০ দশকের শেষে। চলার পথে অনেক কিছু বাধা বিপত্তি সাংসারিক ব্যস্ততায় কারণে রেডিও শুনলেও চিঠি লিখা  সম্ভব হয়নি। নতুনভাবে আবার শুরু করি ২০২০ থেকে। আগে চিঠি লিখলেই ইমাম খোমেনীর ছবি, ইংরেজি পত্রিকা, ডাকটিকিটসহ বিভিন্ন ধরনের ভিউকার্ড পেতাম। এখন নতুনভাবে রেডিও তেহরান আমাদেরকে অনেক কিছু দিচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে।

অর্থসহ কুরআন থেকে তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু। বিশ্ব সংবাদের মাধ্যমে একনজরে গোটা বিশ্বের তরতাজা সংবাদ, দৃষ্টিপাতে নানাবিধ ঘটনা জানতে পাওয়া যায়। ইরান ভ্রমণ অনুষ্ঠানে ইরানের অনেক কিছু জানা যায়। ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে ইরাকিদের ইরানের উপর হামলার ঘটনা জানতে পারা যায়। ছোট্টদের রংধনু অনুষ্ঠানটি শিক্ষণীয় অনুষ্ঠান। আমাদেরও খুব ভালো লাগে। একসপ্তাহ অনুষ্ঠানের মুল্যায়ন, ভালো লাগা–না লাগা নিয়ে ভিন্ন মতামত নিয়ে সাজানো অনুষ্ঠান প্রিয়জন অতি চমৎকার। অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি  প্রিয়জন শোনার জন্য।

এছাড়াও শ্রোতাদের আকর্ষণ বাড়ানো জন্য মাসিক এবং বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন- এক অভিনব প্রয়াস।

গত ১৫ মে ২০২০ সালে মুর্শিদাবাদ বেতার পরিবারের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। তবে রেডিও তেহরানের মনিটর নাজিম উদ্দিন ভাই উপস্থিত ছিলেন। ওনার মাধ্যমে আমার মাসিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচনের পুরস্কারটি হাতে পেয়েছি। তার জন্য ধন্যবাদ রেডিও তেহরানের আশরাফুর রহমান ভাইকে। অনুষ্ঠানে নতুন-পুরোনো মিলিয়ে ১৫০ শ্রোতা উপস্থিত ছিলেন। রেডিও তেহরানের সময় সূচী ও কিছু শুভেচ্ছা কার্ড বিতরণ করা হয় এবং সবাইকে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার আহবান জানানো হয়। সবশেষে আপনাদের সকলকেই সালাম জানিয়ে শেষ করছি

 

জাকির হোসেন

সভাপতি, ভি আর এল ক্লাব

নওপাড়া শিমুলীয়া, থানা: বহরমপুর,

জেলা: মুর্শিদাবাদ, পশ্চিম বাংলা, ভারত

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫