শ্রোতাদের মতামত
'রেডিও'র জগতে রেডিও তেহরান অনন্যসাধারণ'
মহোদয়, ভালো লাগা ফুলের শুভেচ্ছার সাথে অফুরন্ত ভালোবাসা জানালাম। আমার বিশ্বাস, ভালো আছেন। আমিও আপনাদের শুভ কামনায় ভালো আছি।
পর সমাচার, রেডিও তেহরান আমাদের ভালোবাসায় গড়া। ভালোবাসা দিয়েই তাকে বাঁচিয়ে রাখার প্রাণন্তকর প্রচেষ্টা। রেডিও তেহরানকে সাথে করেই ছোট থেকে বড় হয়েছি। এজন্য রেডিও তেহরান আমার জীবন চলার সাথী। বয়ে যাওয়া জীবন নদীর বাঁকে বাঁকে রেডিও তেহরানের অফুরন্ত স্মৃতি অনেক সময় আমাকে বেশ তাড়িত করে। রেডিও'র জগতে রেডিও তেহরান অনন্য সাধারণ- বললে কিছুতেই ভুল।
হবে না কেননা রেডিও তেহরানের তুলনা রেডিও নিজেই। অন্য বেতারের সাথে তুলনা করা চলে না। আমি বিভিন্ন আন্তর্জাতিক বেতারের বাংলা, হিন্দি, ইংরেজি ও উর্দু অনুষ্ঠানের শ্রোতা।
অনুষ্ঠান শুনে যতটুকু জানতে পেরেছি তাতে, আমার মত অধিকাংশ শ্রোতার বিশ্বাস অনেকগুলো যুক্তিসঙ্গত কারণে 'রেডিও তেহরান বস্তুনিষ্ঠতার প্রতীক'। বিভিন্ন আন্তর্জাতিক বেতারের সাম্প্রতিক সংবাদ ও সংবাদ ভাষ্য বা সংবাদ পর্যালোচনা শুনে কম্পেয়্যার বা তুলনা করলে খুব সহজেই বোঝা যাবে 'রেডিও তেহরান প্রকৃতই বস্তুনিষ্ঠতার প্রতীক। আমি রেডিও তেহরানকে সম্মান ও স্যালুট করি সত্যের প্রচারক হিসেবে। সেই সাথে রংধনু, আলাপন, প্রিয়জন, ইত্যাদি মনোমুগ্ধকর
অনুষ্ঠানাদি ভক্ত শ্রোতাদের উপহার দেবার জন্য। আমাদের পরিবারে রেডিও তেহরানের যথেষ্ট প্রভাব ও পরিচিতি রয়েছে। রেডিও পরিবারে জন্ম নেওয়া এই আমি পারিবারিক সূত্রে রেডিও শোনা হাতে খড়ি। সেই থেকে আজ অবধি রেডিও তেহরান আমার জীবনের অংশ।
'যেখানে সত্য সেখানেই রেডিও তেহরান, সত্যের সন্ধানে ভূবনচারিনী রেডিও তেহরান'।
সে সত্যের পূজারী রেডিও তেহরানের অসংখ্য অসংখ্য আশেক শ্রোতাবন্ধুরা। রেডিও তেহরানকে নিয়ে আমরা সত্যের সন্ধানে আরো বহুদূর যেতে চাই। আল্লাহ হাফেজ। ইতি-
এম, এম, গোলাম সারওয়ার
সভাপতি, ওয়ার্ল্ড রেডিও লিসেনার্স ক্লাব
গ্রাম: জগন্নাথদী, পোস্ট: ব্যাসদী-৭৮৫০
থানা: মধুখালী, জেলা: ফরিদপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৪