রেডিও তেহরানের যে আলোচনাটি জ্ঞান বৃদ্ধি ও মানবিকতায় অবদান রাখবে
https://parstoday.ir/bn/news/letter-i112202-রেডিও_তেহরানের_যে_আলোচনাটি_জ্ঞান_বৃদ্ধি_ও_মানবিকতায়_অবদান_রাখবে
জনাব, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো ও সুস্থ আছেন? অনুষ্ঠানতো নিয়মিত শুনি। ভালো লাগে সকল আয়োজনই। আর এ বিষয়ে জানানোর জন্য আবারও মেইল লিখতে বসলাম।
(last modified 2026-10-15T10:04:18+00:00 )
আগস্ট ২১, ২০২২ ০৬:৫৫ Asia/Dhaka
  • রেডিও তেহরানের যে আলোচনাটি জ্ঞান বৃদ্ধি ও মানবিকতায় অবদান রাখবে

জনাব, আসসালামু আলাইকুম। আমার শুভেচ্ছা নিবেন। আশা করি ভালো ও সুস্থ আছেন? অনুষ্ঠানতো নিয়মিত শুনি। ভালো লাগে সকল আয়োজনই। আর এ বিষয়ে জানানোর জন্য আবারও মেইল লিখতে বসলাম।

অফিস থেকে বাসায় এসে ফ্রেস হয়ে চা খাচ্ছি। এমন সময় শুরু হলো রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। আর তা জানিয়ে দিল ফেসবুকের নোটিফিকেশন। তাইতো নোটিফিকেশনে ক্লিক করে শুনতে লাগলাম অনুষ্ঠান। চা শেষ করে প্রতিদিনের মতোই ঘরের লাইট অফ করে শুয়ে পড়লাম বিছানায়। একটাই কারণ, নিরিবিলি ও শান্ত পরিবেশে শুনব রেডিও তেহরানের অনুষ্ঠান। কোরআন থেকে তেলওয়াত হলো, বিশ্বসংবাদ হলো, দৃষ্টিপাত হলো। আর হলো মুসা কাজিম (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান।

এই একটি আয়োজনই আমাকে এই মেইলখানা লিখতে বাধ্য করল। কেননা, সত্যি বলতে কি ইমাম মুসা কাজিম (আ.) সম্পর্কে কিছুই জানতাম না আমি। এই আলোচনায় আহলে বাইতের সপ্তম ইমাম মুসা আল কাজিম (আ.) সম্পর্কে অনেক কিছু জেনে অভিভূত হলাম। তাঁর সাহস আর ধৈর্যের কথাশুনে এবং কারাগারে তাঁর আচরণে এবং ব্যক্তিত্বে জল্লাদদের সিদ্ধান্তে পরিবর্তন অর্থাৎ মন পরিবর্তনের ঘটনা আমাকে অবাক করেছে। তবে ব্যথিত হয়েছি মুসলমান হয়ে আরেক মুসলমানকে যিনি আধ্যাত্মিক এবং সপ্তম ইমাম তাঁকে খুরমায় বিষ পান করিয়ে হত্যার ঘটনায়। তাইতো গুগলে সার্চ দিয়ে তাঁর সম্পর্কে আরো কিছু পড়ে নিলাম। সত্যিই এই আলোচনা জ্ঞান বৃদ্ধি ও মানবিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ভালো থাকবেন। আবারও কোন বিষয় নিয়ে লেখা হবে। ইতি-

 

শামীম উদ্দিন শ্যামল

গ্রাম: কৃষ্ণপুর, ডাকঘর: বড়গাছিহাট-৬৩২১

উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাইনবাবগঞ্জ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।