‘রেডিও তেহরান আমার কাছে ঠিক যেন এক আত্মীয়ের মতো’
https://parstoday.ir/bn/news/letter-i112264-রেডিও_তেহরান_আমার_কাছে_ঠিক_যেন_এক_আত্মীয়ের_মতো’
মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের পর রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে শরতের নির্মল শুভেচ্ছা জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও কল্যাণময় ভবিষ্যতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া রইল।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২২, ২০২২ ১৭:৫১ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান আমার কাছে ঠিক যেন এক আত্মীয়ের মতো’

মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের পর রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে শরতের নির্মল শুভেচ্ছা জানাচ্ছি। সবার সুস্বাস্থ্য, সুন্দর জীবন ও কল্যাণময় ভবিষ্যতের জন্য মহান আল্লাহর নিকট দোয়া রইল।

কয়েকদিন ধরে লিখব লিখব করেও সীমাহীন ব্যস্ততার কারণে লেখা হয়ে উঠেনি। কিন্তু প্রতিদিনই মনে পড়ে, মনে করি প্রিয় রেডিও তেহরানের কথা। রেডিও তেহরান আমার কাছে ঠিক যেন এক আত্মীয়ের মতো। তার খোঁজ নিতে না পারলেই ভেতরে খারাপ লাগে।  

অনলাইনে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে চেষ্টা করছি। তবে কোন কোন দিন সাউন্ড না থাকায় সমস্যা হয়। তবে বিগত ২ দিন ধরে ভালোই শুনতে পাচ্ছি। আর মেসেঞ্জার গ্রুপে শ্রোতাবন্ধুদের অনুষ্ঠানের লিংক ও অন্যান্য প্রচারের ফলে বেশি সংখ্যক শ্রোতাদের নিকট অনুষ্ঠানের বার্তা পৌঁছানো যায়। রেডিও তেহরানের এটি একটি সুখকর বৈশিষ্ট্য। 

রেডিও তেহরানের ‘বিশ্বসংবাদ’ আমার কাছে সবচেয়ে সুস্বাদু উপাদান। বস্তুনিষ্ঠ সংবাদ শোনার জন্য প্রিয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করি। এই বেতারের সাথে আত্মীয়তা করতে পেরে আমি সত্যিই গর্বিত।

রেডিও তেহরানের সার্বিক কল্যাণ কামনা করে আজ বিদায় নিচ্ছি।   

 

শুভেচ্ছান্তে,

ড. সালেহ মতীন

ফাউন্ডার প্রেসিডেন্ট, ইকো ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাব

বাড়ি নং-২৯৮-২৯৯ (এ৫), রোড নং-৫, ব্লক-এ,  খিলগাঁও তিলপাপাড়া, ঢাকা-১২১৯। বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।