‘রেডিও তেহরানের সুন্দর, আকর্ষণীয় ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান রংধনু আসর’
https://parstoday.ir/bn/news/letter-i112276-রেডিও_তেহরানের_সুন্দর_আকর্ষণীয়_ও_প্রাণবন্ত_একটি_অনুষ্ঠান_রংধনু_আসর’
আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঝুলিতে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তাহের বিভিন্ন দিন, নানা স্বাদের অনুষ্ঠান মালা আমাদের নানা বয়সী শ্রোতাদের মনঃপুত করে প্রস্তুত ও উপস্থাপন করা হয়ে থাকে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ২৩, ২০২২ ০৬:৪৩ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের সুন্দর, আকর্ষণীয় ও প্রাণবন্ত একটি অনুষ্ঠান রংধনু আসর’

আসসালামু আলাইকুম, আশা করি রেডিও তেহরান বাংলা বিভাগের সকলে ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের ঝুলিতে নানা বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠানের সমাহার আমাকে মুগ্ধ করে তোলে। সপ্তাহের বিভিন্ন দিন, নানা স্বাদের অনুষ্ঠান মালা আমাদের নানা বয়সী শ্রোতাদের মনঃপুত করে প্রস্তুত ও উপস্থাপন করা হয়ে থাকে।

গত ১৮ আগস্ট, ২০২২ বৃহস্পতিবারের সাপ্তাহিক পরিবেশনা ছোটদের ‘রংধনু’ অনুষ্ঠানের আরও একটি অত্যন্ত সময় উপযোগী পর্ব শুনলাম।

আশরাফুর রহমান ভাইয়ের গ্রন্থনা ও প্রযোজনায় শিশু-কিশোরদের জন্যে এ অনুষ্ঠানটি পরিবেশিত হলেও বড়দের জন্যেও সমান উপযোগী বলে মনে করি। শিশু-কিশোরদের উপযোগী করে নাসির মাহমুদ ভাই এবং আকতার জাহান আপার চমৎকার পরিবেশন কৌশলে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে যা তাদের পছন্দ হবেই হবে।

ওই আসরে পাখিদের নিয়ে একটি চমৎকার গল্প শোনালো হলো, ‘তোতা পাখির পরিণতি’ শিরোনামে। মানুষের কথা নকল করতে গিয়ে তোতাপাখির কী পরিণতি  হলো- গল্পে সেকথাই আমরা জানতে পারলাম আর সুন্দর একটি শিক্ষা লাভ করলাম,- 

"যার যে বৈশিষ্ট্য, সে অনুযায়ীই কাজ করা উচিত। কোনোভাবেই অন্যকে নকল বা অনুকরণ করা উচিত নয়।"

এটা ছোটদের জন্যে যেমন শিক্ষণীয় তেমনই বড়দের জন্যেও অনুকরণীয় বটে। সব মানুষের উচিত তার সমমনাদের সাথে উঠাবসা, চলাফেরা করা। এই গল্পের শেষে খুব সুন্দর একটি পংক্তি খুব ভালো লেগেছে,-

"কবুতরের সাথে কবুতর, শ্যেনের সাথে শ্যেন,

স্বজাতির সাথে স্বজাতির হওয়া উচিত লেনদেন।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি আঞ্চলিক গান শোনানো হলো। গীতিকার ও সুরকার আব্দুর রাজ্জাক রাজু এর বরিশাল অঞ্চলের এ গানটি  শিশুশিল্পী সারা মনির কণ্ঠে বেশ ব্যতিক্রমী বলে মনে হয়েছে।

অনুষ্ঠানের শেষ প্রান্তে ছিল আমার পরিবারের এক ছোট্ট সদস্যা ‘নওরোজ আরিনা’র সাক্ষাৎকার। সে খুব সুন্দরভাবে পবিত্র কুরআনের সূরা আয়াতুল কুরসী পাঠ করে শুনিয়েছে, সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'ফ্রীডম' নামে ইংরেজি কবিতা আবৃত্তি করেছে। আগস্ট মাস ভারতের স্বাধীনতার মাস, তাই এ মাসের জন্যে অত্যন্ত উপযোগী একটি কবিতা পাঠ অত্যন্ত সময় উপযোগী হয়েছে। সব মিলিয়ে আমাদের পরিবারের সকলেই অনুষ্ঠানটি উপভোগ করেছে।

সুন্দর, আকর্ষণীয় ও প্রাণবন্ত আরো একটি ‘রংধনু আসর’ উপহার দেবার জন্যে রেডিও তেহরান বাংলা বিভাগকে শুকরিয়া জ্ঞাপন করছি।

 

ধন্যবাদান্তে-

এস এম নাজিম উদ্দিন

মুর্শিদাবাদ, পশ্চিম বঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।